ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

আকাশ নিউজ ডেস্ক:

বছরের শেষ চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামীকাল ১৯ নভেম্বর শুক্রবার। এই গ্রহণেরও একাধিক গুরুত্ব রয়েছে। শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এটি।

তবে এটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়। আংশিক চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণের ১৫ দিন পর ৪ ডিসেম্বর সূর্যগ্রহণ।

জ্যোতির্বিদরা জানিয়েছেন, ১৯ নভেম্বর শুক্রবার সকাল ১১টা বেজে ৩৪ মিনিট থেকে শুরু হবে এই চন্দ্রগ্রহণ । শেষ হবে বিকেল ৫টা বেজে ৩৩ মিনিটে।

উত্তর-পূর্ব ভারত থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতে মূলত অরুণাচল প্রদেশ ও আসাম থেকে দেখা যাবে গ্রহণ। ভারতের পাশাপাশি এই চন্দ্রগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকেও দেখা যাবে। বাংলাদেশে এই গ্রহণ দেখার সম্ভাবনা নেই।

চন্দ্রগ্রহণ কখন হয়? বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, পূর্ণিমার দিনে সূর্য ও চাঁদের মাঝে যখন পৃথিবী চলে আসে, সূর্য-পৃথিবী-চাঁদ যখন এক সরলরেখায় হয়ে যায়, তখনই চন্দ্রগ্রহণ হয়। এক্ষেত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়।

অন্যদিকে পৃথিবী যখন ঘুরতে ঘুরতে সূর্য ও চাঁদের মাঝখানে চলে এলেও পুরোপুরি এক সরলরেখায় থাকে না, তখন হয় আংশিক চন্দ্রগ্রহণ। এক্ষেত্রে পুরো চাঁদটা নয়, চাঁদের একটা অংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যায়।

৬৪৮ বছর পর দেখা যাবে এই ধরনের চন্দ্রগ্রহণ :

জানা গিয়েছে, শেষবার ১৪৪০ সালে এই ধরনের চন্দ্রগ্রহণ দেখা গিয়েছে। ফের দেখা যাবে ২০২১-এর ১৯ নভেম্বর। এরপর ৬৪৮ বছর পর দেখা যাবে এই ধরনের চন্দ্রগ্রহণ। সালটা হবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ শুক্রবার

আপডেট সময় ০১:২৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১