ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ডাদেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চালের ভর্তুকি প্রকল্পের ব্যবস্থাপনায় দায়িত্বে অবহেলার দায়ে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। ইংলাকের অনুপস্থিতিতে স্থানীয় সময় বুধবার এই দণ্ডাদেশ দেওয়া হয়।

এই মামলার শুনানিতে অংশ নিতে ২৫ আগস্ট আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল ইংলাকের। সেদিন আদালত প্রাঙ্গণে হাজির হয়েছিল তাঁর শত শত সমর্থক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের সহযোগীরা জানিয়েছেন, কঠোর সাজার ভয়ে তিনি থাইল্যান্ড ছেড়ে পালিয়েছেন।

গত মাসে রয়টার্সের এক খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে ইংলাকের ভাই ও সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার একটি বাড়ি আছে। থাইল্যান্ড থেকে পালিয়ে সেখানে গেছেন ইংলাক।

২০১১ সালের সাধারণ নির্বাচনে ক্ষমতায় আসেন ইংলাক সিনাওয়াত্রা। তিনি চালে ভর্তুকির যে প্রকল্পটি নিয়েছিলেন, তাতে সমর্থন ছিল বিপুলসংখ্যক কৃষকের। তবে সেনাশাসিত সরকারের দাবি, এই প্রকল্পে কোটি কোটি ডলার দুর্নীতি হয়েছে। ২০১৪ সালে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন ইংলাক ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাকের ৫ বছরের কারাদণ্ডাদেশ

আপডেট সময় ০৯:০৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭