ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) হায়দরাবাদ থেকে করেছেন স্নাতক। একটি ফুড ডেলিভারি অ্যাপ সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ৯ মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বাই পুলিশের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার ২৩ বছরের রামগণেশ আকুবাথিনিকে তেলাঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ দল। ওই যুবককে মুম্বাইয়ে আনা হচ্ছে। তিনি স্নাতকোত্তরে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

গত ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন কোহলিরা। আক্রমণ থেকে বাদ যাননি ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বিরাট এবং অনুশকা শর্মার ৯ মাসের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘Amena @criccrazygirl’ (বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে) নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, অ্যাকাউন্টটি আদতে পাকিস্তানি বট অ্যাকাউন্ট। যদিও পরে তথ্য-যাচাইকারী পোর্টাল অল্ট নিউজের তরফে দাবি করা হয়, টুইটটি কোনো পাকিস্তানি করেননি, বরং করেছে এক ভারতীয়।

তারই মধ্যে গত ৮ নভেম্বর বিরাটের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (অপরাধমূলক প্রবণতা) ধারায় মামলা রুজু করা হয়। সেইসঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ (বৈদ্যুতিন মাধ্যমে কোনোও অশ্লীল জিনিস প্রকাশ করা বা প্রেরণ করা) এবং ৬৭ বি ধারায় (শিশুদের যৌন আচরণে লিপ্ত দেখিয়ে কোনো জিনিস প্রকাশ করা) মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোহলির মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া ব্যক্তি গ্রেফতার

আপডেট সময় ০৬:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১