ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হুররাম সুলতানের সেই দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি

আকাশ নিউজ ডেস্ক:

অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের সুলতান প্রথম সুলাইমানের স্ত্রী হুররাম সুলতানের একটি দুর্লভ চিত্রকর্ম নিলামে ১ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ২১১ টাকায় (১ লাখ ৭৩ হাজার মার্কিন ডলার) বিক্রি হয়েছে।

তুরস্কের সম্প্রচারমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক সংস্কৃতি বিষয়ক নিলাম প্রতিষ্ঠান সাদেবিস লন্ডনে এই নিলামের আয়োজন করে।

২৭ অক্টোবর লন্ডনে ‘ইসলামি বিশ্ব ও ভারতের শিল্প’ শিরোনামে চিত্রকর্ম প্রদর্শন করা হয়। সেখানেই হুররামের চিত্রকর্মটি নিলামে বিক্রি হয়।

এই নিলাম অনুষ্ঠানের আয়োজন করা হয় ইসলামি বিশ্বের শিল্পী ও কারিগরদের অর্জনের এক হাজার বছর উদযাপন উপলক্ষে। এতে জায়গা পায় অন্তত ২০০ শিল্পকর্ম।

নিলাম কর্তৃপক্ষ জানায়, হুররাম সুলতানের চিত্রকর্মটি ১৬-১৭ শতকের শেষে অঙ্কিত। ইতালীয় শিল্পী টিটিয়ানের এক শিষ্য এই চিত্রটি আঁকেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হুররাম সুলতানের সেই দুর্লভ ছবি দেড় কোটিতে বিক্রি

আপডেট সময় ১১:২২:২০ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১