ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৩ তলায় ঝুলে থাকা রংমিস্ত্রির রশি কেটে দিলেন নারী

আকাশ নিউজ ডেস্ক:

৩৩ তলার একটি ভবনে রশিতে ঝুলে কাজ করছিলেন দুই রংমিস্ত্রি। এ সময় এক নারী তাদের ঝুলে থাকা রশিটি কেটে দেন।

এতে ২৭ তলায় গিয়ে ঝুলে থাকেন তারা। পরে অবশ্য এক দম্পতি তাদের উদ্ধার করতে সক্ষম হয়।
থাইল্যান্ডের একটি আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

পাকক্রেট থানার প্রধান পুলিশ কর্নেল পংজাক প্রিচাকারুনপং জানান, ওই নারীকে হত্যাচেষ্টা আর সম্পত্তি ধ্বংসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে, ওই নারী কী কারণে রশি কেটেছেন, সে ব্যাপারে তিনি কিছু জানাননি।

এদিকে থাইল্যান্ডের স্থানীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, রং করার ব্যাপারে অ্যাপার্টমেন্ট কর্তৃপক্ষ কিছু না জানানোয় ওই নারী তার জানালার বাইরে রংমিস্ত্রিদের কাজ করতে দেখে ভীষণ ক্ষেপে যান। এতেই তিনি রংমিস্ত্রিদের ঝুলে থাকা রশি কেটে দেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুইজন রংমিস্ত্রি ২৭তলা ভবনে ঝুলতে ঝুলতে জানালা খুলে তাদের ভেতরে নেওয়ার অনুরোধ জানাচ্ছেন।

এক রংমিস্ত্রি স্থানীয় গণমাধ্যমকে জানান, ভবনটির ৩৩তলায় তারা তিনজন কাজ করছিলেন। ৩১তলায় নামার পর তার শরীরে বাঁধা রশিতে কিছুটা ভারী মনে হয়। এরপর তিনি নিচে তাকিয়ে দেখেন ২২ তলার জানালা খুলে একজন রশি কেটে দিচ্ছে। আরেক মিস্ত্রির সঙ্গে তার কোমরের রশির অপর প্রান্ত বাঁধা থাকায় কোনো ধরনের ঝুলে ছিলেন তিনি। পরে ২৭ তলার দম্পতি জানালার কাছে গিয়ে তাদের অ্যাপার্টমেন্টের ভেতরে নিয়ে যান।

অভিযুক্ত ওই নারী প্রথমে অস্বীকার করলেও পরে রশি থেকে হাতের ছাপ, ডিএনএ আর সিসিটিভি ফুটেজ দেখে ফরেনসিক টিম শনাক্ত করার পর তিনি বিষয়টি স্বীকার করেন। তবে, স্বীকার করার পর রংমিস্ত্রিদের হত্যার উদ্দেশ্য ছিল না বলেও দাবি করেছেন তিনি।

ওই নারীকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছে। তবে, হত্যাচেষ্টার অভিযোগ প্রমাণিত হলে তাকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৩৩ তলায় ঝুলে থাকা রংমিস্ত্রির রশি কেটে দিলেন নারী

আপডেট সময় ১২:৫১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১