ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নক্ষত্রমণ্ডলে নতুন গ্রহের সন্ধান!

আকাশ নিউজ ডেস্ক:

নক্ষত্রমণ্ডলে নতুন গ্রহের সন্ধান পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই গ্রহটি খুঁজে পেয়েছেন। মনে করা হচ্ছে, গ্রহের জন্ম ও ক্রমবিবর্তনের ধারাটিকে আরও ভালো করে বুঝতে সাহায্য করবে এই নব্য আবিষ্কৃত গ্রহ।

বিজ্ঞানীরা জানিয়েছেন, বয়সে কার্যত সদ্যোজাত হলেও গ্রহটি বৃহস্পতির চেয়েও ভারী। কয়েক কোটি বছর আগে তার জন্ম। কিন্তু গ্রহ হিসেবে সে অত্যন্তই নবীন। এতটাই অল্পবয়সি 2M0437b নামের গ্রহটি যে সৃষ্টির সময়কার উত্তাপ এখনও রয়েছে তার শরীরে।

গবেষক দলের অন্যতম সদস্য এরিক গাইডোস জানিয়েছেন, ‘গ্রহটি থেকে যে আলো প্রতিফলিত হচ্ছে, তা পর্যবেক্ষণ করলে আমরা এটির গঠনগত উপাদান সম্পর্কে বিস্তারিত জানতে পারব।’

রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হতে চলেছে এই সংক্রান্ত গবেষণাপত্রটি। যদিও গ্রহটি আবিষ্কার হয়েছিল ২০১৮ সালে। তারপর থেকেই নিয়মিত সেটিকে পর্যবেক্ষণে রেখেছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা।

ওই গ্রহটি ও তার ‘অভিভাবক’ নক্ষত্রটি তারাদের এক ‘নার্সারি’তে অবস্থিত। আণবিক মেঘে আবৃত সেই অঞ্চলটির নাম টরাস।

দেখা গিয়েছে, সৌর জগতের গ্রহগুলির তুলনায় এই নক্ষত্রমণ্ডলীর গ্রহগুলোর কক্ষপথ অনেক বড়। এই মুহূর্তে গ্রহটিকে পৃথিবী থেকে সহজেই দেখা যাচ্ছে। প্রধানত হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে খালি চোখেই 2M0437b ও ওই অঞ্চলের অন্যান্য গ্রহগুলিকে ভোরের ঠিক আগে হাওয়াইয়ের আকাশে খালি চোখেই দেখা যায়। যদিও গ্রহগুলি চক্কর কাটছে যে নক্ষত্রটিকে, সেটি অত্যন্ত ঝাপসা লাগে খালি চোখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নক্ষত্রমণ্ডলে নতুন গ্রহের সন্ধান!

আপডেট সময় ০৯:৫৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১