ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌদি যুবরাজের ‘হিরা’ দিয়ে মোড়ানো গাড়ি!

আকাশ নিউজ ডেস্ক:

এমন একটি গাড়ি যা আপাদমস্তক ‘হিরা’ দিয়ে মোড়ানো! সে গাড়ি দেখে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। কিন্তু তা বলে ভুল করেও ছুঁয়ে দেখতে যাবেন না যেন। কারণ সে গাড়ি স্পর্শ করতে গেলেও পকেটে অন্তত লাখ টাকা রাখতে হবে!

বিলাসবহুল এই গাড়ির মালিক সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ। তিনি একজন ব্যবসায়ী এবং বিনিয়োগকারীও।

অন্তত ২০০টি বিলাশবহুল গাড়ি রয়েছে যুবরাজ আল-ওয়ালিদের। সেই তালিকায় রয়েছে রোলস রয়েস, ল্যাম্বরগিনি, ফেরারির মতো দামি গাড়ি। তার দীর্ঘ গাড়ির তালিকায় রয়েছে ওই ‘হিরা’-খচিত গাড়িটিও। এমন কথা প্রচলিত রয়েছে যাকে শুধু ছুঁয়ে দেখতে গেলেই নাকি গুনতে হবে লাখ টাকা!

‘হিরা’ দিয়ে মোড়া গাড়িটি আসলে একটি মার্সিডিজ গাড়ি। কিন্তু গাড়ির আগাগোড়া হিরার মতো কেলাস দিয়ে মোড়ানো। অন্তত তিন লাখ কেলাস রয়েছে গাড়িটিতে। দু’সপ্তাহ ধরে ১৩ জন বিশেষজ্ঞের চেষ্টায় গাড়িটিকে এমন ‘হিরা’ দিয়ে সাজানো সম্ভব হয়েছিল। মার্সিডিজ এসএল৬০০ মডেলের গাড়িটির দাম ৪৮ লাখ ডলার।

২০০৭ সালে দুবাইয়ের একটি প্রদর্শনীতে মার্সিডিজের ৫০তম জন্মদিন উপলক্ষে গাড়িটি দেখানো হয়েছিল। তার পরই সেটি কিনে নেন যুবরাজ। পুরোটাই ‘হিরা’ দিয়ে মোড়া থাকায় আলো পড়লেই ঝলমল করে ওঠে ওই গাড়ি।

আল-ওয়ালিদ ফিলানথ্রোপিস নামে একটি সংস্থাও গড়ে তুলেছেন তিনি। যার মূল লক্ষ্য আরবের নারী এবং যুব সমাজকে স্বনির্ভর করে তোলা। এই সংস্থার জন্য তিনি ইতোমধ্যে ৩৫০ কোটি ডলার খরচ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌদি যুবরাজের ‘হিরা’ দিয়ে মোড়ানো গাড়ি!

আপডেট সময় ১০:০০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১