ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৩ হাজার ছাড়ালো ডেঙ্গুরোগীর সংখ্যা, মৃত্যু ৮৯

আকাশ জাতীয় ডেস্ক:

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৮৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ফলে চলতি বছরের মোট ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৪ জন।

এছাড়া জানুয়ারি থেকে বুধবার (২৭ অক্টোবর) পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৮৯ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে ১৮৪ জন। এর মধ্যে ঢাকায় ১৫১ জন এবং ঢাকার বাইরের সারা দেশে ভর্তি হয়েছেন ৩৩ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৬৪ জন ডেঙ্গুরোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১১ জন এবং অন্যান্য বিভাগে এখন সর্বমোট ১৫৩ জন রোগী ভর্তি রয়েছে।

এবছর ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ২৩ হাজার ৫৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ হাজার ১০১ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যুর হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

২৩ হাজার ছাড়ালো ডেঙ্গুরোগীর সংখ্যা, মৃত্যু ৮৯

আপডেট সময় ০৭:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১