ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আকাশ জাতীয় ডেস্ক:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শাহাবুদ্দিনকে ফাঁসির আদেশ ও দেবর সুমন খানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

এছাড়াও মামলা অপর দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- আছিয়া বেগম ও ঝুমুর বেগম।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) প্রদীপ কুমার রায় এ আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল জানান, ২০১১ সালর ২৭ জুন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধলাইরচর গ্রাম আসামি শাহাবুদ্দিন খান ও সুমন খানসহ পরিবারের অন্য সদস্য আছিয়া বেগম এবং ঝুমুর বেগম মিলে মামলার বাদী একই গ্রামের কবির মোল্লার মেয়ে মনিরা খানমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে ঘরের ভেতর গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেন। পর মনিরার চিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মনিরার বাবা বাদী হয়ে ২০১১ সালে ৩ জুলাই আলফাডাঙ্গা থানায় নারী নির্যাতন ও হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় দেন বলেও জানান পিপি স্বপন পাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ব্যবস্থা নিচ্ছে বাপেক্স

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর ফাঁসি

আপডেট সময় ০৫:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১