ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক:

তৃতীয় দফায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ ও এসএমএস পাঠানোর সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রবিবার থেকে ফরম পূরণ শুরু হয়ে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম আমিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য প্রতিষ্ঠান থেকে এসএমএস পাঠানোর সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এবং এসএমএস প্রাপ্তির পর শিক্ষার্থীদের ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

এ বছর পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১১৬০ টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে ১০৭০ টাকা ফি ধরা হয়েছে। নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না বলেও জানানো হয়েছে। অতিরিক্ত ফি সংক্রান্ত কোনো তথ্য দৃষ্টিগোচর হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল বন্ধ করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

চলতি বছরের ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত ১৪ সেপ্টেম্বর বোর্ডের দেওয়া এক বিজ্ঞপ্তিতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় স্তরে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছিল। পরে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ধাপে সময় বাড়ানোর পরেও আরেক দফায় বাড়ানো হয় সময়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তেজনা ছাপিয়ে ভারত-পাকিস্তান বাণিজ্যে নতুন গতি

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

আপডেট সময় ০৫:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১