ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সিগন্যাল পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

আকাশ নিউজ ডেস্ক:

এই প্রথমবারের মতো সৌরজগতের বাইরের কোনো গ্রহ থেকে রেডিও সিগন্যাল পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। এই সিগন্যাল ইঙ্গিত দেয় যে, ওই নক্ষত্রগুলোতে থাকা গ্রহগুলোতে সম্ভাব্য প্রাণ রয়েছে।

নেদারল্যান্ডসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেডিও অ্যান্টেনা লো-ফ্রিকোয়েন্সি অ্যারে ব্যবহার করে এই সিগন্যালগুলো সংগ্রহ করা হয়েছে।

যুগ যুগ ধরে জ্যোতির্বিজ্ঞানীদের একটাই প্রশ্ন ধাওয়া করে বেরিয়েছে। তা হল- এই বিশ্বব্রহ্মাণ্ডে আমরা অর্থাৎ, পৃথিবীবাসী কি একলা? দীর্ঘদিন ধরে জ্যোতির্বিজ্ঞানীরা এই রহস্যের উন্মোচন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দাবি করা হয়েছে, এই নতুন কৌশলের দ্বারা দূর কোনও নক্ষত্রে লুকিয়ে থাকা প্রাণ সঞ্চারিত হওয়া গ্রহের সন্ধান পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। জ্যোতির্বিজ্ঞানীদের আশা, এই নতুন মাধ্য়ম তাদের সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় ধাঁধার সমাধান হতে পারে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক বেঞ্জামিন পোপ এবং ডাচ ন্যাশনাল অবজারভেটরি অ্যাস্ট্রনের সহকর্মীরা এই সঙ্কেতগুলো শনাক্ত করেন। বেশ কিছুদিন ধরেই তারা লো-ফ্রিকোয়েন্সি অ্যারের মাধ্যমে সঙ্কেত প্রেরক কোনও গ্রহের সন্ধান চালাচ্ছেন।

জ্যোতির্বিজ্ঞানীরা এমন ১৯টি দূরবর্তী লাল বামন নক্ষত্রের সন্ধান পেয়েছেন যেখান থেকে সঙ্কেত শনাক্ত করা সম্ভব হয়েছে। এর মধ্যে চারটি নক্ষত্রকে তাদের প্রদক্ষিণকারী গ্রহের অস্তিত্বের দ্বারা সবচেয়ে ভালভাবে ব্যাখ্যা করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে জানি যে আমাদের নিজস্ব সৌরজগতের গ্রহগুলি শক্তিশালী বেতার তরঙ্গ নির্গত করে কারণ তাদের চৌম্বকীয় ক্ষেত্রগুলো সৌর ঝড়ের সাথে যোগাযোগ করে। কিন্তু আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলোর রেডিও সঙ্কেতগুলো এখনও তোলা সম্ভব হয়নি।

লিডেন ইউনিভার্সিটির গবেষক জোসেফ কলিংহাম বলেন, আমাদের পৃথিবীতে অরোরা রয়েছে, যা সাধারণত উত্তর এবং দক্ষিণ আলো হিসাবে স্বীকৃত, যা সৌর ঝড়ের সঙ্গে গ্রহের চৌম্বক ক্ষেত্রের সংযোগের ফলে শক্তিশালী রেডিও তরঙ্গও নির্গত করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সিগন্যাল পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা

আপডেট সময় ০৯:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১