ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঁনখারপুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর চানখারপুল থেকে গামছায় ঝোলানো অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে মাসুদ আল মাহাদী অপু নামে সাবেক ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন অপু। তার হল ছিল মাস্টার দা সূর্যসেন। পড়াশোনা শেষ করেন ২০১৭ সালে।

অনার্স ও মাস্টার্সে ভালো রেজাল্ট করা অপু কিছুদিন সাংবাদিকতাও করেন। চাকরি ছেড়ে গত দেড় বছর ধরে প্রস্তুতি নিচ্ছিলেন বিসিএসের। ৪১তম বিসিএস প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

তার গ্রামের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়।

অপুর রুমমেট জহিরুর ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা এক রুমে তিনজন থাকি। আমি এবং অন্যজন দারাজে কাজ করি। প্রতিদিনের মতো আমি আজও সকাল ৯টায় বাসা থেকে বের হয়ে যাই। ১০টার সময় অপর জনও বাসা থেকে বের হয়ে যান। আমি যখন বাসা থেকে বের হই তখনও অপু ঘুমাচ্ছিল। দুপুর অফিস শেষে বাসায় আসার পর দেখি দরজা বন্ধ। অনেকবার ফোন দিয়েছি। ফোন রিসিভ হয় না। দরজার উপরে একটি ছোট জানালা আছে, সেটি দিয়ে দেখি গামাছায় ঝোলানো। এরপর ৯৯৯ নাইনে ফোন দেই। আশেপাশের লোকজনকে ডেকে দরজা ভাঙি।’

দুপুর ১২টায় অপুর বন্ধু সাইদ পাশের রুম থেকে তার রুমে যান। তখনই তার সঙ্গে শেষ কথা হয় অপুর।

তার এক বন্ধু জানান, মঙ্গলবার বিসিআইসিতে মৌখিক পরীক্ষা দেয়ার কথা ছিল অপুর। এজন্য রোববার রাতেও ভাইভার কাগজপত্র প্রস্তুত করছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

চাঁনখারপুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৬:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১