ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান

লালগ্রহে ভূমিকম্প!

আকাশ নিউজ ডেস্ক:

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা লাল গ্রহ মঙ্গলের ভূমিকম্পের খবর টের পেয়েছে। মঙ্গলপৃষ্ঠের সেই কম্পন রীতিমতো দীর্ঘস্থায়ী। রিখটার স্কেলে ৪.২ মাত্রার সেই কম্পন চলেছে প্রায় আধঘণ্টা ধরে! এক মাসে তিনবার।

গত ফেব্রুয়ারিতে মঙ্গলের মাটিতে নেমেছে নাসার ‘পারসিভিয়ারেন্স’। এবার নাসার রোভার ‘ইনসাইট’ মঙ্গলের মাটিতে অভিযান চালিয়ে সন্ধান পেল ভূমিকম্পের। গত ১৮ সেপ্টেম্বর টের পাওয়া যায় প্রবল বেগে কাঁপছে মঙ্গলের মাটি। এই নিয়ে গত এক মাসে তিনবার বড়সড় কম্পনের সন্ধান মিলল মঙ্গলে। গত ২৫ আগস্টে দুইবার থরথর করে কেঁপে ওঠে লালগ্রহ। রিখটার স্কেলে মাত্রা ছিল যথাক্রমে ৪.২ ও ৪.১। কিন্তু এবারের কম্পন ছিল অনেক বেশি দীর্ঘস্থায়ী।

বিজ্ঞানীরা জানিয়েছেন, কম্পনের কেন্দ্রস্থল থেকে প্রায় সাড়ে আট হাজার কিলোমিটার দূরে ছিল ‘ইনসাইট’। সেখান থেকেই সে অনায়াসে কম্পনের নাড়িনক্ষত্র ধরতে পেরেছে। মঙ্গলের মাটিতে কম্পনকে ভূমিকম্প বলা যাবে না। এককথায় বলা যায় মঙ্গলকম্প বা ‘মার্সকোয়েক’।

গত কয়েক মাস ধরেই মঙ্গলের মাটি তন্নতন্ন করে ঘুরে বেড়িয়েছে নাসা। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে মঙ্গলের মাটি, আকাশ ও অন্যান্য অঞ্চল খতিয়ে দেখে লালগ্রহের স্বরূপ ভাল করে চিনতে চাইছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

ইতিমধ্যে মঙ্গলের আকাশে হেলিকপ্টার ওড়ানো হয়েছে। আশা করা হচ্ছে, পৃথিবীর প্রতিবেশী গ্রহ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এর সাহায্যে।

এদিকে গত মে মাসে মঙ্গলে এসে নেমেছে চীনের মঙ্গলযান তিয়ানওয়েন-১-এর জুরং নামের রোভার। তারাও সৌরজগতের চার নম্বর গ্রহের আবহাওয়া, মাটি থেকে শুরু করে খুঁটিনাটি বিষয়ে তারা পর্যবেক্ষণ চালাচ্ছে। অন্তত ৯০টি মঙ্গল দিবসে সেখানে ঘুরে বেড়াবে জুরং। এই দীর্ঘ সময়ে নানা নমুনা সংগ্রহ করবে সেটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী

লালগ্রহে ভূমিকম্প!

আপডেট সময় ০৯:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১