ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অতিরিক্ত মদপানে’ আরও এক ছাত্রলীগকর্মীর মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর একটি আবাসিক হোটেলে ‘অতিরিক্ত মদপানে’ সাইমুন প্রিয়াম (২৫) নামের আরও এক ছাত্রলীগকর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার দিনগত রাত সোয়া ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আনিস আহমেদ।

এর আগে শুক্রবার সকালে একই ঘটনায় ছাত্রলীগ নেতা রাফসানুল হক (২৮) নামের একজন ছাত্রলীগ নেতার মৃত্যু হয়।

জানা গেছে, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ নামের একটি হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু ওঠেন।

হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা সবাই অতিরিক্ত মদপান করেন। এতে তিনজন অসুস্থ হয়ে পড়লে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাফসানুল হকের মৃত্যু হয়। অপর দুই বন্ধু রায়হান ও সাইমুন প্রিয়ামের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ামের মৃত্যু ঘটে।

হোটেলের রেজিস্ট্রারে দেওয়া ঠিকানা অনুযায়ী, ওই তিন বন্ধুর বাড়ি চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায়। অতিরিক্ত মদপানে মারা যাওয়া দুই বন্ধু চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন আহমেদ হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর বে ওয়ান ডাচ হোটেলে রাফসানুল হক, রায়হান ও সাইমুন প্রিয়ামসহ চার বন্ধু ওঠেন। তারা সবাই অতিরিক্ত মদ পান করেন। এতে তিনজন শুক্রবার সকালে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফসানের মৃত্যু হয়। অন্য দুজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে প্রিয়ামের মৃত্যু হয়েছে বলে শুনতে পেয়ে খবর নেওয়ার চেষ্টা করছি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আনিস আহমেদ বলেন, গতকাল রাফসানুল হকের মৃত্যু হয়েছে। পরে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়ামের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, অতিরিক্ত মদ্যপান নাকি বিষাক্ত-ভেজাল মদপানে তাদের মৃত্যু হয়েছে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে তদন্ত করলে সঠিক বিষয়টি বের হয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘অতিরিক্ত মদপানে’ আরও এক ছাত্রলীগকর্মীর মৃত্যু

আপডেট সময় ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১