ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবাসিক হোটেল থেকে মানবপাচার চক্রের ১৬ সদস্য আটক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫। অভিযানে মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়। পরে শুক্রবার সকালে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এই তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর এলাকার আবেদ সরকারের ছেলে আমিনুল (৩৮), মহানগরের দরগাপাড়া এলাকার নওশাদ আলীর ছেলে আসাদ আলী ওরফে সুজন (২৮), একই এলাকার বাবলুর রহমানের ছেলে স্বাধীন (২৮), মহানগরের হোসেনীগঞ্জ এলাকার মৃত মাজদার রহমানের ছেলে গোলাম রাব্বানী ওরফে বাপ্পি (৩৫), নীলফামারী জেলার সৈয়দপুর থানার নিজবাড়ি এলাকার মৃত শিশিন চন্দ্র দাসের ছেলে সুজন চন্দ্র দাস (৩২), রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাঁচুবাড়ী গ্রামের শমসের আলীর ছেলে শহিদুল (২২), রাজশাহীর বেলপুকুর এলাকার ছত্রগাছা এলাকার একরামের ছেলে মোখলেছুর রহমান (৪৮), নারায়ণপুর এলাকার সাহাদ আলীর ছেলে নসিব আলী (২৫) ও মহানগরের হাদির মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে শাহিন আলী (৩৩)। এছাড়া আরও সাতজন নারী সদস্য আটক হয়েছেন।

অভিযানে এই মানবপাচার চক্রের সদস্যদের কাছ থেকে বিভিন্ন ধরনের যৌনসামগ্রী, ১০০টি ভিজিটিং কার্ড, ২১টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, আটককৃতরা একটি বড় মানবপাচারকারী চক্রের সদস্য। তারা নারী ও পুরুষ পাচার করে। এছাড়া তাদেরকে দিয়ে পতিতাবৃত্তিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করায়। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেববাজার স্বর্ণকারপট্টিতে থাকা ‘হোটেল ওয়েলকাম’ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। ওই হোটেলের তৃতীয়তলা থেকে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদেরকে বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবাসিক হোটেল থেকে মানবপাচার চক্রের ১৬ সদস্য আটক

আপডেট সময় ০১:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১