ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, হটলাইন চালু করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশি অভিবাসীদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র কারচুপির অভিযোগ,ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দায়িত্ব নিল আমিরাত মিসাইলের আঘাতে বিধ্বস্ত মার্কিন এফ-১৫ ফাইটার জেট, দাবি ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যাবে না ইরান : লারিজানি

পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের পেকুয়ায় ববি আক্তার (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ববি আক্তার ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আবুল কাশেমের স্ত্রী ও চকরিয়া উপজেলার বদরখালী ইউপির ৩ নম্বর ঘোনার ছৈয়দ মিয়ার মেয়ে। পেকুয়া থানা পুলিশ রাতেই ববি আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

মৃতের বাবা ছৈয়দ মিয়া বলেন, দুই বছর আগে তার মেয়ের সাথে বারবাকিয়া ইউনিয়নেরর ভারুয়াখালী গ্রামে আবুল কাশেম নামে এক মালয়েশিয়া প্রবাসীর বিয়ে হয়। ১৬ মাস আগে স্বামী মালয়েশিয়ায় চলে যায়। বিয়ের পর থেকে বাবার বাড়িতে বেড়াতে যেতে পারেনি আমার মেয়ে। তাকে গৃহবন্দী করে রাখা হয়। একমাত্র শিশু সন্তানের দিকে তাকিয়ে সংসার করেছে।

তিনি অভিযোগ করে বলেন, শ্বশুর বাড়ির লোকজন মিলে আমার মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করছে। আমি মেয়েকে হত্যার বিচার দাবি করছি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

এদিকে, মৃতের শ্বশুর বাড়ির লোকজন জানায়, ববি আক্তার স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুর রহমান মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

পেকুয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৯:০৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১