ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সৈকতে গোসল করতে নেমে লাশ হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজার সমুদ্র সৈকত গোসল করতে নেমে পানিতে ভেসে গিয়ে তৌনিক মকবুল নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কক্সবাজার সৈকতে সি-গাল পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত তৌনিক ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

তৌনিকের বন্ধু সাদমান সাকিব জানান, তারা তিন বন্ধু মঙ্গলবার কক্সবাজারে বেড়াতে আসেন। বুধবার দুপুরে সি-গাল পয়েন্টে গোসল করতে নেমে ভেসে যান তারা। পরে তৌনিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম। তিনি বলেন, নিখোঁজের খবর পেয়ে সৈকতকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তৌনিক নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সৈকতে গোসল করতে নেমে লাশ হলেন বিশ্ববিদ্যালয় ছাত্র

আপডেট সময় ১০:৩৭:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১