ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরাপত্তা ঝুঁকি ক্রোম ব্রাউজারে

আকাশ আইসিটি ডেস্ক : 

মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ক্রোম ব্রাউজারে সাতটি নতুন নিরাপত্তা ঝুঁকি খুঁজে পেয়েছে গুগল। তাই যত দ্রুত সম্ভব ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজার আপডেট করার পরামর্শ দিয়েছেন তারা। নতুন সাইবার ঝুঁকি সম্পর্কে গুগল এক ব্লগ পোস্টের মাধ্যমে জানিয়েছে। সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজারের ওই দুর্বলতাগুলো সুযোগ ঠিক কীভাবে নিতে পারে সেই প্রসঙ্গে বিস্তারিত বলেনি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, প্ল্যাটফর্ম নির্বিশেষে ক্রোমের ওয়েব সংস্করণে ওই নিরাপত্তা দুর্বলতাগুলোর উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ উইন্ডোজ, ম্যাকওএস এবং লিনাক্সের মতো বহুল ব্যবহৃত সব অপারেটিং সিস্টেমই আছে সাইবার নিরাপত্তা ঝুঁকিতে। গুগল যে সাতটি বাগের কথা বলেছে তার মধ্যে দুটি টাইপ কনফিউশন ইন ভি৮-এর সঙ্গে সংশ্লিষ্ট। চারটি বাগ আছে প্রিন্টিং, এক্সটেনশন এপিআই, ওয়েবআরটিসি এবং অ্যাঙ্গলে।

শেষ বাগটি চিহ্নিত করা হয়েছে রেস ইন ওয়েবঅডিওতে। বাগ জটিলতার সমাধান না হওয়া পর্যন্ত এ প্রসঙ্গে গুগল বিস্তারিত আর কিছু না জানানোর সম্ভাবনাই বেশি। এর মধ্যে ভি৮ হচ্ছে ওপেন সোর্স জাভা স্ক্রিপ্ট ইঞ্জিন, যা ক্রোম এবং ওয়েবআরটিসির কার্যপ্রণালির অংশ। এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার এবং মোবাইল অ্যাপে অডিও ও ভিডিও ডাটা পাঠাতে কাজে আসে এ প্রযুক্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরাপত্তা ঝুঁকি ক্রোম ব্রাউজারে

আপডেট সময় ০৯:১০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১