ঢাকা ১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেই মন্তব্যের জন্য শাকিবকে ‘সরি’ বললেন ওমর সানী

আকাশ বিনোদন ডেস্ক : 

চিত্রনায়ক শাকিব খানের ইংরেজিতে লেখা স্ট্যাটাসে যে মন্তব্য করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছেন ওমর সানী।

তার দাবি— শাকিবকে তিনি কটাক্ষ নয়, ফান করেছেন। তবে তার মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন তিনি।

শনিবার রাতে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন দেন।

বাংলায় যার অর্থ দাঁড়ায়— সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়; সেরাটা এখনও আসতে বাকি আছে— ধৈর্য ধর!

সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন— ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

এ ঘটনায় শাকিব খানের ভক্তরা মনে করছেন, ওমর সানী কটাক্ষ করেছেন শাকিবকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সানীকে নিয়ে ট্রলও হচ্ছে।

এ বিষয়ে রোববার ওমর সানী গণমাধ্যমকে বলেন, আসলে জিনিসটা… ওতো আমার ছোট ভাই। ওর সঙ্গে আমার যে সম্পর্ক, এই রেশ ধরেই বলি…। আমি ওকে অনেক পছন্দ করি, (শাকিব) আমার ছোট ভাই; ফান করেই এটা বলেছি। এটা নিয়ে সমালোচনার কী হলো, আমি বুঝলাম না! আমি বলেছি, ‘এত সুন্দর করে লেখাটা, এটা তুই লিখেছিস বলে মনে হয় না। যাই হোক, ভালো থাকিস’।

এমনকি তার মন্তব্যে শাকিব খান কষ্ট পেলে ‘সরি’ও বলেছেন ওমর সানী। তিনি বলেন, আমি সবসময় যেভাবে বলি… সবসময় ওকে (শাকিব খান) এভাবেই বলি। এটা নিয়ে যদি ও হার্ট (আহত) হয়ে থাকে, আমি সরি! কিন্তু এটা নিয়ে হার্ট করে আমি কিছু বলিনি। ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দেওয়ার মতো মনমানসিকতা আমার নেই।

‘আপনার মন্তব্যে অন্তর্জালে সমালোচনা হচ্ছে; অনেকেই ভাবছেন, আপনি শাকিবকে কটাক্ষ করেছেন?’—এমন প্রশ্নে ওমর সানীর ভাষ্য— না, না, না…। যারা এসব সমালোচনা করছে, তাদের সংখ্যা নিতান্তই কম। কাউকে ছোট করে বলার মতো আমার… নেই। আফটার অল, শাকিব বাংলাদেশের নাম্বার ওয়ান তারকা, সে নাম্বার ওয়ান। এতটুকু সম্মান-স্নেহবোধ আমার আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সেই মন্তব্যের জন্য শাকিবকে ‘সরি’ বললেন ওমর সানী

আপডেট সময় ১১:৫১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১