ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দেড় দশক পর বড়পর্দায় ফিরছেন ডলি জহুর

আকাশ বিনোদন ডেস্ক :

জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বড়পর্দায় ফিরছেন। ২০১১ সালে সিনেমা থেকে দূরে সরে যান তিনি। সেই থেকে নিয়মিত শুধু নাটকে কাজ করে যান অভিনেত্রী। এবার একসঙ্গে দুটি সিনেমায় কাজ করছেন ডলি জহুর।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৌলিক এক পারিবারিক গল্প নিয়ে নির্মাণ করা হচ্ছে সিনেমা ‘ঝামেলা’। দিয়া প্রডাকশনসের ব্যানারে ইয়ামিন ইলানের পরিচালনায় এ সিনেমার মধ্য দিয়ে কাজে ফিরেছেন ডলি জহুর। অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাতেও কাজ করছেন তিনি।

সম্প্রতি সিনেমায় ফেরা প্রসঙ্গে গণমাধ্যমকে ডলি জহুর বলেন, সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি— কমার্শিয়াল ফর্মুলা বেজড সিনেমায় অভিনয় করব না। এ দুটি সিনেমার গল্প শুনে, নির্মাতাদের কাছে নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। এ ছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন। যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হচ্ছে, দেখা হচ্ছে। তাই সব মিলিয়ে এ দুই সিনেমায় কাজ করা।

‘ঝামেলা’ সিনেমায় ডলি জহুরের অভিনয় প্রসঙ্গে নির্মাতা ইয়ামিন ইলান বলেন, বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর প্রথমে এ সিনেমায় অভিনয় করতে রাজি ছিলেন না। তবে গল্প শুনে সম্মতি দিয়েছেন তিনি। পরিচালক বলেন, আমার আশা— সিনেমাপ্রেমী দর্শকরাও এ সিনেমার গল্পের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারবেন।

সিনেমাটির শেষ অংশের শুটিং শুরু হয়েছে। চলতি বছর কোনো একটি ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পরিচালক ইয়ামিন ইলান।

অন্যদিকে রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমাতেও ডলি জহুরকে দেখা যাবে। এ সিনেমার অভিনেতা আফরান নিশোর মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ সিনেমার শুটিংও শেষের দিকে। গত বছরের শেষ দিকে এ সিনেমার বড় অংশের শুটিং করা হয়েছে কাজাখস্তানে। সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, পূজা চেরি প্রমুখ। আসছে রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

দেড় দশক পর বড়পর্দায় ফিরছেন ডলি জহুর

আপডেট সময় ০৯:১৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬