ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিট কয়েনে মূল্য চায় হ্যাকাররা, ১ ব্যাংকও আক্রান্ত

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের তিনটি কর্পোরেট প্রতিষ্ঠানে সাইবার হামলা করা হ্যাকারগোষ্ঠী প্রতিষ্ঠানগুলোর কাছে বিট কয়েনে মূল্য চেয়েছে। বিট কয়েন কীভাবে কিনতে হবে সেই নির্দেশনাও দিয়েছে তারা।

সোমবার (৩০ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা। তিনটি প্রতিষ্ঠানের পর আরও একটি ব্যাংকও সাইবার হামলায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জোহা বলেন, যেমনটা আগেই বলেছিলাম যে, তিনটি প্রতিষ্ঠানেই একই হ্যাকারগোষ্ঠী সাইবার আক্রমণ করে বলে আমাদের ধারণা হয়েছিল। কারণ প্রতিটি কোম্পানিতেই একই ই-মেইল ঠিকানা দিয়েছে হ্যাকাররা যোগাযোগের জন্য। সেই হ্যাকাররা এখন প্রতিষ্ঠানগুলোর কাছে তাদের দখলে থাকা তথ্য ফিরিয়ে দিতে বিট কয়েনে মূল্য পরিশোধ করতে বলেছে। কোথা থেকে বিট কয়েন কিনতে হবে সেটারও একটা নির্দেশনা তারা দিয়েছে।

তবে কত টাকা মূল্যের বিট কয়েন কিনে হ্যাকারদের পরিশোধ করতে হবে সেটা একেক কোম্পানির জন্য একেক রকম হবে বলে বার্তায় জানিয়েছে হ্যাকাররা। হ্যাকারদের দেওয়া বার্তার একটি স্ক্রিনশট হাতে এসেছে। সেখানে হ্যাকাররা লিখেছে –‘তথ্যগুলো ডিক্রিপশন করতে হলে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। সেই মূল্যের অংক নির্ভর করবে, আপনি কত দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করেন তার ওপর। মূল্য পরিশোধ হলে আমরা ডিক্রিপশন টুল দেব আপনাদেরকে’।

যোগাযোগের জন্য যে ই-মেইল ঠিকানা হ্যাকাররা দিয়েছে সেটি হলো – RDProcovery@tutanota.com

তবে প্রতিষ্ঠানগুলোর আস্থার জন্য প্রথম তিনটি ফাইল বিনামূল্যে ডিক্রিপট করে দেওয়ার ঘোষণাও দিয়েছে হ্যাকাররা।

এদিকে তিনটি কর্পোরেট প্রতিষ্ঠানের পর একটি দেশীয় ব্যাংক ও একই হ্যাকারগোষ্ঠীর হামলার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেয়নি কেউ।

তানভীর হাসান জোহা এমন ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠানগুলোতে তাদের সার্ভার বা তথ্যের ব্যাক-আপ রাখার পরামর্শ দেন। জোহা বলেন, র‌্যানসাম ওয়্যারের মাধ্যমে হ্যাকাররা তথ্য দখলে নিয়ে সেগুলো অ্যানক্রিপট করে ফেলে। এর ফলে সেই তথ্য মূল মালিকদের কাছে থাকলেও তারা সেগুলো কাজে লাগাতে পারেন না। তথ্য পড়া যায় না, মূলত কারণ সেগুলো হ্যাকারের নিজস্ব কোডিং ভাষায় অ্যানক্রিপট করা হয়। এমন অবস্থায় সেগুলো সেই হ্যাকার ছাড়া ডিক্রিপশন করা খুবই কষ্টসাধ্য, অনেক সময় পুরোপুরি রিকভার করা অসম্ভব হয়ে যায়। কাজেই এমন ঘটনার শিকার যেন কেউ না হন তার জন্য ব্যাক আপ রাখতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিট কয়েনে মূল্য চায় হ্যাকাররা, ১ ব্যাংকও আক্রান্ত

আপডেট সময় ০৯:৩০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১