ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর চার দিন পর ঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার, স্ত্রী আইসিইউতে জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল বিএনপি: পানিসম্পদ মন্ত্রী মাত্র ১২৫ টাকায় তদবির ছাড়া চাকরি পাওয়া গত ২০ বছরের ইতিহাসে বিরল: মীর হেলাল গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা: ত্রাণ প্রতিমন্ত্রী ভারত-আমেরিকার আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

দেখতে হুবহু অপূর্বর মতো, নেটমাধ্যমে ভাইরাল শিপন বেপারী

আকাশ বিনোদন ডেস্ক : 

ছোটপর্দার জনপ্রিয় নায়ক জিয়াউল হক অপূর্বর মতো দেখতে এক ব্যক্তির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। শিপন আহমেদ বেপারী নামের ওই ব্যক্তির বাড়ি মাদারীপুর জেলায়। তিনি পেশায় কাঁচামাল বিক্রেতা। প্রতিদিনই তাকে এক নজর ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ।

অপূর্বর চেহারা, চুলের স্টাইল, হাসি ও দৈহিক গড়নের সঙ্গে অনেকটাই মিলে যায় শিপনের। তাকে নিয়ে এমন আগ্রহে স্থানীয়রাও উচ্ছ্বসিত। প্রতিদিনই অনেকে তার সঙ্গে ছবি তুলতে ভিড় করেন। স্থানীয়রা জানান, আমাদের শিপন ভাই, দেখতে নায়ক অপূর্বর মতো। ফেসবুকে তার ছবি পোস্ট করার পর থেকে অনেকেই আসেন এখানে। অনেকেই এসে তার সঙ্গে কথা বলে যান। কেউ কেউ বলেন, দুজনের মধ্যে দারুণ মিল, হয়ত ঊনিশ-বিশ। মানুষ হিসেবেও বেশ ভালো শিপন, নম্র-ভদ্র। বিষয়টি নিয়ে বিরক্ত দেখাননি কখনো। এলাকার সবার সঙ্গেই সুসম্পর্ক তার। সবার প্রিয় তিনি।

শিপন আহমেদ বেপারী জানান, ‘আমি গত ১৫ বছর ধরেই কাঁচামালের ব্যবসায় জড়িত। কিছুদিন ধরে অনেকেই আসে আমার সঙ্গে দেখা করতে। তারা কথা বলে। ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়। ভালোই লাগে। এ নিয়ে আমি বিরক্ত নই। অনেকেই আমার প্রশংসা করে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন!’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেখতে হুবহু অপূর্বর মতো, নেটমাধ্যমে ভাইরাল শিপন বেপারী

আপডেট সময় ০৬:৩২:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ অগাস্ট ২০২১