ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাইলটের ভূমিকায় নজরকাড়া কঙ্গনা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত বিভিন্ন ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকেন। তবে অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী এই অভিনেত্রী।

ইদানিং নারী কেন্দ্রীক গল্পের দিকে জোড় দিয়েছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রী অ্যাকশন থ্রিলার ‘ধকড়’ সিনেমার শুটিং শেষ করেছেন। এই সিনেমার শুটিং শেষ করেই কাজ শুরু করলেন ‘তেজশ’ সিনেমার। এতে ভারতীয় বিমান বাহিনীর পাইলটের ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।

শুটিং সেট থেকে ছবি শেয়ার করেন কঙ্গনা। ‘তেজশ’র নির্মাতা সারভেশ মেওয়ারের সঙ্গে দেখা গেছে এ অভিনেত্রীকে। এ সময় কঙ্গনার পরনে ছিল আকাশী-নীল রঙের ভারতীয় বিমান বাহিনীর সদস্যের পোশাক। ছবিটি প্রকাশের পর নজর কেড়েছে ভক্তদের।

ছবিটি পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘পুরো জোশ নিয়ে আমার আগামী মিশন ‘তেজশ’র শুটিং শুরু করলাম। আমার টিমকে ধন্যবাদ। ’

‘তেজশ’র গল্পটি একজন সাহসী যুদ্ধবিমান চালিকার। সিনেমাটি সম্পর্কে কঙ্গনা বলেন, ‘একটি রুদ্ধশ্বাস গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘তেজশ’। এর অংশ হতে পেরে আমি সম্মানিত। দেশের জন্য যে সমস্ত সাহসী মানুষেরা জীবন বলিদান দেন সেসব নায়কদের জীবনই দেখানো হবে এই সিনেমায়। ’

‘ধকড়’ ও ‘তেজশ’ ছাড়াও একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তার হাতে রয়েছে ‘থালাইভি’, ‘মনিকর্নিকা রিটার্নস’, টিকু এয়েডস শেরু’সহ একাধিক সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাইলটের ভূমিকায় নজরকাড়া কঙ্গনা

আপডেট সময় ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১