ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহ : নাসা

আকাশ নিউজ ডেস্ক: 

সৌরজগত নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। চলছে গবেষণাও। এবার সামনে এলো চাঞ্চল্যকর এক তথ্য। সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতি এখন পৃথিবীর আকাশে হয়ে উঠেছে উজ্জ্বলতম। কারণ, সে এসে পড়েছে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি। এসে পড়েছে শনিও।

মেঘ না থাকলে আগামী এক সপ্তাহ সন্ধ্যার পর থেকেই আকাশে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। নাসা জানিয়েছে- কোনও টেলিস্কোপ লাগবে না, খালি চোখে উজ্জ্বলতম বৃহস্পতি গ্রহকে এক সপ্তাহ ধরে রাতের আকাশেই দেখা যাবে। শুধু উজ্জ্বলতাই নয়, আকাশে যত তারা দেখা যায়, তাদের মধ্যে বৃহস্পতিই আকারে হয়ে উঠেছে এখন বৃহত্তম।

জ্যোতির্পদার্থবিজ্ঞানের পরিভাষায়, সূর্যকে প্রদক্ষিণের পথে গত ১৯ আগস্ট থেকে সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহটি এখন রয়েছে ‘অপোজিশন’-এ। যার অর্থ, পৃথিবীর যে দিকে রয়েছে সূর্য, এখন বৃহস্পতি রয়েছে ঠিক তার উল্টো দিকে। অগস্টেই সৌরমণ্ডলের আরও একটি গ্রহ শনিও চলে আসছে অপোজিশনে। ফলে, এই মাসে পৃথিবীর রাতের আকাশে বৃহস্পতি ও শনি দু’টি গ্রহই হয়ে উঠেছে উজ্জ্বলতম।

নাসা জানিয়েছে, আগামী ২২ আগস্ট রাতের আকাশে চাঁদের বাঁ দিকে একটু উপরে দেখা যাবে উজ্জ্বলতম বৃহস্পতিকে। আর শনিকে দেখা যাবে বৃহস্পতির উপরে একটু ডান দিক ঘেঁষে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার খালি চোখেই দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহ : নাসা

আপডেট সময় ০৩:৪০:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১