ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ৮০ শিশু ভর্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে ৮০ শিশু ঢাকা শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু আইসিইউতে ভর্তি আছে।

আজ শনিবার ঢাকা শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সফি আহমেদ গণমাধ্যমকে বলেন, বিগত বছরের তুলনায় চলতি বছর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে।

সফি আহমদ বলেন, নগরী ও বাসাবাড়ির চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ থাকা, নোংরা ড্রেন পরিষ্কার না করায় চলতি বর্ষা মৌসুমে মশার প্রজনন বেড়ে গেছে। অথচ নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে এবং মশার প্রজননক্ষেত্র ধ্বংস করলেই মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

ডেঙ্গু থেকে রক্ষায় বাসা ও আশপাশের ড্রেন, ফুলের টব ইত্যাদিতে জমে থাকা পানি ফেলে দিয়ে সেগুলো পরিষ্কার রাখার আহ্বান জানান অধ্যাপক ডা. সফি আহমেদ।

জানা গেছে, শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা গত কয়েক বছরের রেকর্ড ভেঙেছে। চলতি মাসের ২১ দিনেই হাসপাতালটিতে শিশু রোগী ভর্তি হয়েছে ২৩২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালে ৮০ শিশু ভর্তি

আপডেট সময় ১১:৪৮:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১