ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ই-অরেঞ্জের ব্যাংক হিসাবে মাত্র ৩ কোটি টাকা

আকাশ জাতীয় ডেস্ক: 

গ্রাহকদের থেকে টাকা নিয়েও পণ্য ডেলিভারি না দেওয়া ই-কমার্স প্লাটফর্ম ই-অরেঞ্জের দুটি ব্যাংক অ্যাকাউন্টে এখন মাত্র ৩ কোটি ১২ লাখ ১৪ হাজার ৩৫৬ টাকা রয়েছে। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

এ ছাড়া সিটি ব্যাংকের একটি ব্যাংক স্টেটমেন্ট থেকে জানা গেছে, এ বছরের ২০ জুলাই পর্যন্ত ই-অরেঞ্জের অ্যাকাউন্টে ৬২০ কোটি ৬৭ লাখ ২০ হাজার ৭২৯ টাকা জমা রাখা হয়। তবে, ইতোমধ্যেই আবার ৬২০ কোটি ৪৪ লাখ ৭১ হাজার ৯৯২ টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। বর্তমান ব্যাংক অ্যাকাউন্টটিতে মাত্র ২২ লাখ ৪৮ হাজার ৭৩৭ টাকা আছে।

ই-অরেঞ্জের গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল ও গুলশান থানায় ইতোমধ্যে দুটি মামলা হয়েছে। এর একটি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক শেখ লিয়াকত আলী জানান, ইতোমধ্যে ই-অরেঞ্জের দুটি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে ও তা পর্যালোচনা করা হচ্ছে।

তিনি বলেন, জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

এর আগে, গত ১৭ আগস্ট ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন ও স্বামী মাশুকুর রহমানকে কারাগারে পাঠান ঢাকার এক আদালত। অন্যদিকে, গ্রাহকদের হেনস্তার ব্যাপারে ই–অরেঞ্জকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নোটিশে বলা হয়, সংবাদমাধ্যম ও গ্রাহকদের মাধ্যমে মন্ত্রণালয় জানতে পেরেছে, ই-অরেঞ্জ গ্রাহকদের থেকে টাকা নিয়েও পণ্য ডেলিভারি দেয়নি, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পেনাল কোডের দণ্ডবিধি ১৮৬০ এর বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ই-অরেঞ্জের ব্যাংক হিসাবে মাত্র ৩ কোটি টাকা

আপডেট সময় ০৪:৫৯:১০ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১