ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। এ নিয়ে চারটি চালানে ২৪ লাখ ডোজ টিকা উপহার পাঠাল সূর্যোদয়ের দেশটি। মোট ৩০ লাখ ডোজ উপহার দেওয়ার কথা রয়েছে।

শনিবার বিকাল ৩টা ২৫ মি‌নি‌টে টিকা নিয়ে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি।

জাপান প্রথম দফায় গত ২৪ জুলাই অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা দেশে আসে। সব‌শেষ গত ২ আগস্ট আরও ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা পায় বাংলাদেশ। আরও ছয় লাখ ডোজ উপহার পাওয়ার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার টিকা

আপডেট সময় ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১