ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বনানীর বাণিজ্যিক ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না: আতিক

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। এ অবস্থান আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, বনানীর কোনো ভবনে বিল্ডিং কোড মানা হয়নি।

এ কারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১ টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, আমাদের এখানে যিনি আঞ্চলিক নির্বাহী কর্মকতা আছেন, তাকে আমি নির্দেশ দিয়েছি এসব বিল্ডিংয়ে থেকে যারা লাইসেন্স নেওয়ার জন্য যাবে প্রতিটি বিল্ডিংয়ের মালিককে বিল্ডিং আইন মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মানা ছাড়া কোনো ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না।

তিনি বলেন, এক বিল্ডিয়ের সঙ্গে আরেক বিল্ডিং লাগানো মাঝখানে কী ব্যবস্থা থাকবে, অল্টারনেটিভ সিঁড়ি কতটা চওড়া করতে হবে সব কিছু দেখে বিল্ডিং কোড মানা হলেই কেবল ট্রেড লাইসেন্স পাবে। অন্যথায় তারা এটা পাবে না। চেয়ারম্যান বাড়ি এলাকায় যত ট্রেড লাইসেন্স আছে সেগুলো আপতত রিনিউ হবে না।

মেয়র আরও বলেন, বনানীর চেয়ারম্যানবাড়ির এই বিল্ডিংটা অনেক পুরাতন। ফায়ার সার্ভিস কাজ করছে সেই সঙ্গে এয়ার ফোর্সকে ধন্যবাদ তারা আগুন নিয়ন্ত্রণে ফোর্স পাঠিয়েছে। কেন আগুন লেগেছে আমরা এখনও বুঝতে পারছি না। এখানে আগে অনেক গার্মেন্টস ছিল। সেগুলো এখান থেকে স্থানান্তরিত হয়ে গেছে। এখানে কেউ আটকে পড়েছে এমন খবর আমারা এখনও পাইনি। ৩ টি টিম রিসকিউয়ের জন্য ভেতরে ঢুকেছে। আমাদের সিটি করপোরেশনের টিমও এখানে কাজ করছে। পেছন দিকে ভবনটির এমার্জেন্সি এক্সজিট লোহার সিঁড়ি আছে।

এর আগে, শনিবার (২১ আগস্ট) সকাল নয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট ও বিমান বাহিনীর সদস্যরা চেষ্টা করে সাড়ে তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বনানীর বাণিজ্যিক ভবনে ট্রেড লাইসেন্স দেওয়া হবে না: আতিক

আপডেট সময় ০২:৫৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১