ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বসুন্ধরা কিংসকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এএফসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

চলতি বছরের ৯ মে এএফসি কাপের মূল পর্বে খেলতে মালদ্বীপে যাওয়ার জন্য তৈরি হয়েও যেতে পারেনি বসুন্ধরা কিংস। অনিবার্য কারণে এএফসি কর্তৃক খেলা বন্ধ ঘোষণা করায় বিমানবন্দরে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই সিদ্ধান্ত বদলাতে হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের।

এমতাবস্থায় বিমান টিকিট ও হোটেল বুকিং করায় অনেক টাকা ক্ষতির সম্মুখীন হয়েছিল ক্লাবটি। অবশেষে ক্ষতিপূরণ হিসেবে এএফসি থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ লাখ টাকা পাচ্ছে অস্কার ব্রুজোনের শিষ্যরা।

কয়েক মাস আগে বসুন্ধরা কিংসের কাছে মালদ্বীপ সফরের জন্য খরচের বিষয় জানতে চেয়েছিল এএফসি। এরপর হোটেল ভাড়ার খরচসহ বিমান টিকিটের ভাউচার এএফসিকে দিয়েছিল ক্লাবটি। প্রায় তিন মাস পর অবশেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ক্ষতিপূরণ হিসেবে ৫৭ হাজার ১৫৭ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার টাকা) বুঝিয়ে দিচ্ছে এশিয়ার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি।মালদ্বীপে অনুষ্ঠিতব্য ওই টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর আবারও জুনে টুর্নামেন্টটির নতুন সূচি দেয় এএফসি। তবে সেই সূচিও বদল হয়েছিল। এবার নতুন করে সূচি ঘোষণার পর ১২ আগস্ট বসুন্ধরা কিংস রওনা দেয় মালদ্বীপে। আজ (১৮ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বসুন্ধরার এবারের এএফসি অভিযান।

গত মৌসুমে বাতিল হওয়া এএফসির টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচই খেলতে পেরেছিল বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ওই ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়েছিল অস্কার ব্রুজোনের দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বসুন্ধরা কিংসকে ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে এএফসি

আপডেট সময় ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১