ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পদ্মা সেতুর পিলারে ধাক্কা ঠেকাবে জাহাজীর উদ্ভাবনী প্রযুক্তি

আকাশ আইসিটি ডেস্ক : 

দেশের মানুষের আবেগের অন্যতম স্থাপনা পদ্মা সেতু। অথচ গত জুলাই ও আগস্টে পদ্মা সেতুর তিনটি পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল; যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে সারা দেশে। এ লক্ষ্যে সেতুতে ফেরির ধাক্কা লাগার এমন ঘটনা ঠেকাতে এগিয়ে এসেছে দেশীয় উদ্যোগ জাহাজী। উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে পদ্মা সেতুর পিলারে নৌযানের ধাক্কা ঠেকানোর উপায় বের করেছে তারা।

জাহাজীর উদ্যোক্তারা বলছেন, ব্যবহারকারীদের জন্য আমরা নতুন একটি ডিজাইন অবমুক্ত করতে যাচ্ছি। এতে নৌযানগুলো পদ্মা সেতুর পিলারে ধাক্কা এড়াতে পারবে। ‘জাহাজী’ মূলত নৌযান ট্র্যাকিং অ্যাপ। মালিকরা তাদের নৌযানের অবস্থান বের করতে এটি ব্যবহার করেন। অ্যাপটির নতুন সংস্করণ ঠেকিয়ে দিতে পারবে যে কোনো সেতুর পিলারের সঙ্গে ধাক্কা। জাহাজীর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কাজল আবদুল্লাহ বলেন, পদ্মা সেতুর পিলার বরাবর লাল মার্কার দেওয়া থাকবে। জাহাজী সেবার নতুন এই ম্যাপে পদ্মা সেতুর জায়গায় এরকম মার্কার বসানো হয়েছে। ‘জাহাজী ডিভাইস বসানো যে কোনো নৌযান এ মার্কারের কাছে এসে যদি গতি না কমায়, তাহলে সঙ্গে সঙ্গে অ্যালার্ট চলে যাবে জাহাজ মালিকের কাছে এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছে’ বলেন তিনি।

কাজল জানান, সেতুর পিলার বরাবর যে লাল দাগ টানা আছে, জাহাজ সেই দাগের সোজা গেলেও অ্যালার্ট দেবে। যেটা কন্ট্রোল রুম থেকে দেখে আগেই মাস্টারকে বা ড্রাইভারকে সতর্ক করা যাবে। জানা যাবে জাহাজের ট্রিপ হিস্ট্রিও। ‘একবার ধাক্কা লেগে গেলে কোটি টাকা খরচ করেও সেটা পোষানো যায় না। তাই, দুর্ঘটনার ঘটার আগেই প্রতিকারই সবচেয়ে ভালো সমাধান। শুধু পদ্মা সেতু নয়, নদীর ওপরে যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় মাইলফলক হতে পারে এ উদ্যোগ’ বলছিলেন তিনি।

আগামী সপ্তাহে এ প্রযুক্তি উন্মুক্ত করা হবে বলে জানান কাজল। গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অ্যাপের আপডেটেড সংস্করণ। এ সংস্করণেই যুক্ত হবে সিগন্যাল প্রদানের ফিচারটি।

উল্লেখ্য, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের একমাত্র প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান জাহাজী। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের অভ্যন্তরে লাইটার জাহাজে পণ্য পরিবহণে জাহাজ ভাড়া করা, তার অবস্থান জানা, পণ্য বিক্রি করার মতো সব সুবিধা চালু রয়েছে জাহাজীতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পদ্মা সেতুর পিলারে ধাক্কা ঠেকাবে জাহাজীর উদ্ভাবনী প্রযুক্তি

আপডেট সময় ০৯:৫২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১