ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে আট বছর ধরে ‘ধর্ষণ’, সৎবাবা গ্রেপ্তার

অাকাশ নিউজ ডেস্ক:

দীর্ঘ আট বছর ধরে সৎবাবার কাছে ধর্ষণের শিকার হয়েছেন, এমন অভিযোগ করে মামলা করেছেন এক তরুণী (২০)।গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন তরুণী। মামলার একমাত্র আসামি সৎবাবা আরমান হোসেন সুমন (৩৮)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করেছে। সুমন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাউন্ড ইঞ্জিনিয়ার।

আজ বুধবার সন্ধায় ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার (এসি) এহসানুল ফেরদাউস এ তথ্য জানান, শুধু তাই নয়, তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে হুমকিও দিয়ে আসছিলেন আসামি সুমন। পুলিশ কর্মকর্তা বলেন, তরুণীর অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে রমনা থানায় একটি মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে তরুণী বলেছেন, বাবার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ২০০৫ সালে আরমান হোসেনকে দ্বিতীয় বিয়ে করেন তাঁর মা। এর কিছুদিন পর থেকে মা এবং ওই সৎবাবার সঙ্গে থাকতে শুরু করেন তরুণী। ২০০৮ সালের একদিন দুপুরে মেয়েটিকে ধর্ষণ করেন তাঁর সৎবাবা আরমান হোসেন। এ সময় তরুণীর বেশ কিছু আপত্তিকর ছবি নিজের মোবাইল ফোনে তুলে রাখেন তিনি। এসব ছবি দেখিয়ে আট বছর ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে আসছেন তাঁর সৎবাবা। এসি এহসানুল জানান, তরুণীর মেডিকেল পরীক্ষা করা হবে।

রাতে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানান, ডিবির সাইবার ক্রাইম ইউনিট আরমান হোসেনকে গ্রেপ্তার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে আট বছর ধরে ‘ধর্ষণ’, সৎবাবা গ্রেপ্তার

আপডেট সময় ১২:৫১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭