ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্রমেই দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, জলবায়ুতে বড় পরিবর্তনের শঙ্কা

আকাশ নিউজ ডেস্ক:

ক্রমেই দুর্বল হচ্ছে আটলান্টিক মহাসাগরের স্রোত। উত্তর গোলার্ধের জলবায়ুর চালিকাশক্তি হিসেবে বিবেচিত আটলান্টিকের এই অবস্থা থেকে জলবায়ুতে বড় পরিবর্তনের শঙ্কা দেখা দিয়েছে। সদ্য প্রকাশিত একটি বৈজ্ঞানিক গবেষণার সূত্র ধরে এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

ইউরোপের আবহাওয়া কেমন হবে তা অনেকাংশেই নির্ভর করে আটলান্টিক মেরিডোনিয়াল ওভারটার্নিং সার্কুলেশন বা আটলান্টিক মহাসাগরীয় স্রোত বলয়ের উপর। এমনকি বৈশ্বিক জলবায়ুতেও রয়েছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা।

‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণায় দেখা গেছে সেখানকার স্রোতের ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ পানিকে উত্তর আটলান্টিকের দিকে প্রবাহিত করে আটলান্টিক মহাসাগরীয় বলয়।

প্রতিবেদনের লেখক এবং জার্মানির পোটসডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট ইমপ্যাক্ট রিসার্চ (পিআইকে) এর গবেষক নিকোলাস বোয়ের্স বলেন, গত শতাব্দিতে এই স্রোতধারা আগের চেয়ে কম স্থিতিশীল ছিল। সেখানে পানির প্রবাহ এখন গত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে দুর্বল বলে গবেষণায় উঠে এসেছে।

বোয়ের্স বলছেন, আটলান্টিক মহাসাগরীয় বলয় দুর্বল হওয়া শুধু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে না, বরং পানি প্রবাহের গোটা প্রক্রিয়াটিই ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সামনের দিনে উত্তর গোলার্ধে ঠান্ডা বাড়বে, আটলান্টিকে পানির উচ্চতা বৃদ্ধি পাবে, ইউরোপ ও উত্তর অ্যামেরিকায় বাড়বে বৃষ্টিপাতের পরিমান। সেই সঙ্গে ঋতুর পরিবর্তন ঘটবে দক্ষিণ অ্যামেরিকা ও আফ্রিকায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্রমেই দুর্বল হচ্ছে আটলান্টিকের স্রোত, জলবায়ুতে বড় পরিবর্তনের শঙ্কা

আপডেট সময় ১০:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১