ঢাকা ১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু

এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত অ্যাসাইনমেন্ট ফের চালু হচ্ছে

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার বিস্তার রোধে চলমান বিধিনিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া আবার চালু করা হচ্ছে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।আগামীকাল বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে আগের মতো কার্যক্রমটি চলবে।

মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষরিত নির্দেশনা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক বলেন, করোনার বিস্তার রোধে চলমান লকডাউন শিথিল করায় আবার ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট চালু করা হয়েছে।

মাউশির ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ১৪ জুন থেকে চালু হয়। এরই মধ্যে গ্রেডভিত্তিক চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে এ অ্যাসাইনমেন্ট কার্যক্রম গত ২৪ জুলাইয়ে স্থগিত করা হয়। করোনার বিধিনিষেধ ১১ আগস্ট থেকে শিথিল করা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে বিধিনিষেধ শিথিল করায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্বাস্থ্যবিধিসংক্রান্ত নির্দেশনা প্রতিপালন করে ১১ আগস্ট থেকে চলমান থাকবে।

এর আগে গত ২৪ জুলাই এক অদেশে মাউশি জানিয়েছিল, করোনার বিধিনিষেধে অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরের নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী

এইচএসসি পরীক্ষার্থীদের স্থগিত অ্যাসাইনমেন্ট ফের চালু হচ্ছে

আপডেট সময় ০৬:৪৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১