ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

৯ কোম্পানির শেয়ার কারসাজি খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

আকাশ জাতীয় ডেস্ক:

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোস্পানির শেয়ারে কারসাজি হয়েছে কি না তা খুঁজতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কোম্পানিগুলো হচ্ছে- আনোয়ার গ্যালভানাইজিং, জিবিবি পাওয়ার, এমারেল্ড অয়েল, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ঢাকা ডায়িং, ফুওয়াং সিরামিক ও বিকন ফার্মা।

মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, সম্প্রতি নয়টি কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এটা কেন বেড়েছে, কারা এই দাম বৃদ্ধির সঙ্গে জড়িত তা খতিয়ে দেখতে আজ একটি চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিএসইসির পরিচালক শেখ মাহবুব উর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির সহকারী পরিচালক জিয়াউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপমহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া ও সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) অ্যাপ্লিকেশন সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক।

বিএসইসির এ মুখপাত্র আরও বলেন, কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করা হবে, হঠাৎ করে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বাড়ল কেন তা খতিয়ে দেখা হবে। কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্য গোপন করেছে কি-না তাও দেখা হবে। এছাড়াও কোম্পানির কর্মকর্তা এবং উদ্যোক্তাদের যোগসাজশ রয়েছে কি-না তা খুঁজে বের করা হবে।

‘সর্বোপরি এই উদ্যোগের মাধ্যমে মার্কেটে একটি মেসেজ যাচ্ছে যে, কমিশন মার্কেট কঠোরভাবে অবজারভেশন করছে। এতে কেউ অবৈধ কর্মকাণ্ড করতে ভয় পাবে’-যোগ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

৯ কোম্পানির শেয়ার কারসাজি খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

আপডেট সময় ০৩:৩৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১