ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এইচএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল মাউশি

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন।

আগামী ২৩ আগস্টের মধ্যে প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি।

শুক্রবার মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

নির্দেশনায় বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্য-সারসংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করবেন। ২৩ আগস্টের মধ্য এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভল্যুশন উইংয়ের ই-মেইলে (assignment.mew@gmail.com) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা না করারও অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

এইচএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন নির্দেশনা দিল মাউশি

আপডেট সময় ০৪:৫৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১