ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল জুলাই সনদের বিরুদ্ধে রায় এলে সংসদ বাতিল হয়ে যাবে: আসিফ সরকারকে বলব, গণভোটের রায় বাস্তবায়ন করুন: নাহিদ ইসলাম শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের মোহাম্মদপুরে সার্ভিসিং সেন্টারে প্রাইভেটকারে আগুন, দগ্ধ ৮

বেজোসকে হটিয়ে শীর্ষ ধনীর স্থানে বার্নার্ড আর্নলড

আকাশ নিউজ ডেস্ক:

অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনীর স্থান দখল করলেন ৭২ বছর বয়সী বার্নার্ড আর্নলড (৭২)। ফোর্বস জানিয়েছে, ফরাসি বিলাসপণ্যের প্রতিষ্ঠান মোয়েট হেনেসি লুই ভিটনের কর্ণধার বার্নার্ড আর্নলডমোট সম্পদের পরিমাণ প্রায় ১৯৩ বিলিয়ন মার্কিন ডলার।

পৃথিবী ছেড়ে মাত্র ১১ মিনিটের জন্য মহাকাশে পাড়ি দিলেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। মহাকাশ যাত্রা নিয়ে সমালোচনার মুখে নিজের ধনীর তকমা হারালেন বেজস। এরই জেরে ধরে গত শুক্রবার একদিনে অ্যামাজনের শেয়ারের ৭ দশমিক ৬ শতাংশ দরপতন হয়। তাতে বেজোসের সম্পদ কমে যায় ১ হাজার ৩০০ কোটি ডলার।

বহুদিন ধরেই এই দুই ধনকুবেরের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছিল। দীর্ঘদিন বেজোসই ছিলেন শীর্ষে। তার সাম্প্রতিক মহাকাশযাত্রার খরচও তাকে শীর্ষ ধনীর অবস্থান থেকে সরাতে পারেনি। তবে এবার বেজোসকে হটিয়েই দিলেন ফ্রান্সের এই ধনকুবের।

গত বছর করোনার প্রাদুর্ভাবের পর আর্নলডের সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি ডলার বাড়ে। গত গ্রীষ্মে এমএইচএলভি বিক্রির লেখচিত্র ওপরেই স্থির ছিল। স্বভাবতই প্রতিষ্ঠানটির ৪৭ শতাংশ শেয়ারের মালিক আর্নলড ৪০ হাজার কোটি টাকার বেশি বাজার মূলধন আয় করে। এমএইচএলভির প্রতিষ্ঠানগুলো হচ্ছে লুই ভিটন, মোয়েট অ্যান্ড চ্যানডন, ক্রিশিয়ান ডিওর এবং টিফফানি অ্যান্ড কো।

শেয়ারবাজারে দরপতন হলেও আমাজন দ্বিতীয় প্রান্তিকে ভালোই ব্যবসা করেছে। এসময়ে তাদের বিক্রি ১১ হাজার ৩০০ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে এ বছরের প্রথম প্রান্তিকে আমাজনের প্রবৃদ্ধি ছিল ৪৪ শতাংশ। আমাজন বলছে, তৃতীয় প্রান্তিকে গিয়ে তাদের আয় হবে ১০ হাজার ৬০০ থেকে ১১ হাজার ২০০ কোটি ডলারের মধ্যে। যদিও বাজার বিশ্লেষকদের আশা ছিল, ১১ হাজার ৯০০ কোটি ডলার।

উল্লেখ্য, বেজস যখন মহাকাশে যান, তখন তাকে আর না ফিরতে গণস্বাক্ষর কার্যক্রম চালান হাজার হাজার প্রতিবাদী মানুষ। তাদের অনেকে বলেছেন, বিশ্বে যেখানে কোটি কোটি মানুষ এখনো একবেলা খেতে পায় না, সেখানে তার মহাকাশ ভ্রমণ চরম মাত্রার বিলাসিতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেজোসকে হটিয়ে শীর্ষ ধনীর স্থানে বার্নার্ড আর্নলড

আপডেট সময় ১১:০৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১