ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মতিঝিলে হোটেলকক্ষে কিশোরীর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকার ফাইভ স্টার আবাসিক হোটেলের ৬০৫ নম্বর কক্ষ থেকে সালমা (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।

রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, আমরা খবর পেয়ে মতিঝিলের ফকিরাপুল ফাইভ স্টার আবাসিক হোটেলের ছয়তলার ৬০৪ নম্বর কক্ষ থেকে শায়িত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হোটেলের লোকজনের মুখে শুনতে পাই সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। কী কারণে গলায় ফাঁস দিয়েছে বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত সালমার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার ডাহরি বাজার গ্রামে।

স্কুলছাত্রীর আত্মহনন:

রাজধানীর কদমতলীর রায়েরবাগ মদিনাবাগ এলাকায় মোবাইল ফোন না দেওয়ায় অভিমানে তাসলিমা আক্তার তাসমিন (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

রবিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা তুষার শেখ বলেন, মেয়েটি শনির আখড়া বর্নমালা স্কুলের এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। সে ঠিকমত পড়াশোনা করত না। শুধু মোবাইল নিয়ে পড়ে থাকায় আমি বলি মোবাইল এখন রেখে দাও। পরে জোর করে মোবাইল নিয়ে নিলে অভিমানে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দরজার পাশে গিয়ে ডাকাডাকি করলে না খুললে পরে দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছে।

তিনি আরো জানান, কদমতলীর রায়েরবাগ নুরানী মসজিদের সামনে একটি ৫ম তলা ভবনে থাকেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মতিঝিলে হোটেলকক্ষে কিশোরীর লাশ

আপডেট সময় ০১:৩০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১