ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কামরাঙ্গীরচরে ঘরের ভেতরে পোড়া লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে এক ব্যক্তির পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম তরিকুল ইসলাম খোকন (৫৫) বলে জানা গেছে।

শনিবার সকালে কোম্পানিগঞ্জ ঘাটের পশ্চিম রসুলপুর বিড়িওয়ালা মালেকের গলির পাশে একটি পাঁচতলা বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে জরুরি সেবার ৯৯৯ নম্বরে খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশের একটি দল। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেখানে যান। পরে বাড়িটির চতুর্থতলার একটি কক্ষ থেকে তরিকুল ইসলামের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। তার খাটের চাদর ও তোষকও পোড়া দেখা গেছে।

জানা গেছে, বাড়িটির চতুর্থতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একটি কক্ষে একাই থাকতেন খোকন। দুই কক্ষের আরেকটি সাবলেট দিয়েছিলেন। তিনি ফেরি করে মালামাল বিক্রি করতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।

খোকনের মৃত্যু কোনো দুর্ঘটনা নাকি নাশকতা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। সিআইডির ক্রাইমসিন কাজ করছে। বিষয়টি তদন্তের পর বলা যাবে।

ওসি আরও জানান, খোকনের সঙ্গে যারা সাবলেট থাকেন তারা ঈদের ছুটিতে গ্রামের বাড়ি গিয়ে এখনও আসেননি। পঞ্চমতলার এক ভাড়াটিয়া সকালে চারতলার দরজা দিয়ে ধোঁয়া বের হতে দেখে ৯৯৯ নম্বরে কল দেন। এরপরেই ঘটনাস্থলে যায় পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কামরাঙ্গীরচরে ঘরের ভেতরে পোড়া লাশ

আপডেট সময় ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩১ জুলাই ২০২১