ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মেয়াদ বাড়ছে টাইগারদের ব্যাটিং পরামর্শক প্রিন্সের

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ব্যাটিং পরামর্শক জন লুইসের মেয়াদ শেষ হওয়ার পর শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজের জন্য অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেয়া হয়। জিম্বাবুয়ে সফর ভালোভাবেই শেষ হয়েছে বটে, কিন্তু ব্যাটিং পরামর্শকের জায়গাটা আবারো হয়ে ফাঁকা হয়ে যাচ্ছে। এই ফাঁকা জায়গা পূরণের জন্য প্রোটিয়া সাবেক ক্রিকেটার প্রিন্সের সঙ্গে নতুন মেয়াদে আবারো চুক্তি করতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান চুক্তির মেয়াদ বাড়ানোর ইঙ্গিতই দিয়েছেন। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজে সাক্ষাৎকার দেয়াকালে তিনি বলেন, ‘আমরা তার (প্রিন্স) সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা বলছি। শিগগিরই আমরা সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘এই অবস্থায় দাঁড়িয়ে নতুন একজন ব্যাটিং পরামর্শক পাওয়া খুবই কঠিন। এছাড়া সে জিম্বাবুয়েতে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তাই আমরা কোচিং প্যানেলে তাকে রাখতে আগ্রহী।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেয়াদ বাড়ছে টাইগারদের ব্যাটিং পরামর্শক প্রিন্সের

আপডেট সময় ০৯:১৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১