ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৪ রান

আকাশ স্পোর্টস ডেস্ক:

সিরিজ নির্ধারণী তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে দল। ফলে সিরিজ জিততে হলে বাংলাদেশ করতে হবে ১৯৪ রান। কিছুক্ষণের মধ্যে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ভয়ঙ্কর হয়ে ওঠেন দুই জিম্বাবুইয়ান ওপেনার তাদিওয়ানাসে মারুমানি এবং ওয়েসলে ম্যাধভেরে। ওপেনিং জুটিতে দুজনে তুলেন ৬৩ রান। মোহাম্মদ সাইফউদ্দিনের করা পাওয়ার প্লের শেষ ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মারুমানি। আউট হওয়ার আগে করেন ২৭ রান।

দ্বিতীয় উইকেট জুটিতে এবার বাংলাদেশি বোলারদের রীতিমতো তুলোধূনো করেন ওয়েসলি ম্যাধভেরে এবং রেগিস চাকাভা। এ সময় মাত্র ৩১ বলে দুজনে তুলেন ৫৯ রান। অবশেষে ইনিংসের ১২তম ওভারে তাকে ফেরানোর পর সিকান্দার রাজাকেও আউট করেন পার্টটাইম বোলার সৌম্য সরকার। মাত্র ২২ বলে ৪৬ রান করেন চাকাভা। আর রাজাকে কোনো রান তুলতে দেননি সৌম্য।

এদিকে ওপেনিংয়ে খেলতে নামা ম্যাধভেরে টানা দ্বিতীয় অর্ধশতক পূর্ণ করেন। দ্বিতীয় স্পেলে বল করতে আসা সাকিবের বলে ক্যাচ তুলে বিদায় নেন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৫৪ রান। এছাড়া ব্যক্তিগত ২১ রানে আউট হন ডিওন মেয়ার্স।

আর ৩১ রানে বার্ল এবং ১ রানে জংউই অপরাজিত রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৯৪ রান

আপডেট সময় ০৬:৫১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১