ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপ খেলায় ৪২ ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তাঝুঁকির কারণে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। টাইগাররা পাকিস্তানের মতো শ্রীলংকায় বিশ্বকাপ খেলতে আগ্রহী।

ভারত বিভিন্ন দেশের ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জিম্বাবুয়ে থেকে শুরু করে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রায় প্রতিটি দলের কয়েকজন করে ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা দিচ্ছে না আইসিসি।

কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে বিভিন্ন দেশের মোট ৪২জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে বিশ্বকাপ খেলতে ভিসা দিচ্ছে না ভারত। অথচ, এদের অনেকেই এর আগে ভারতে গিয়ে আইপিএল খেলেছেন।

এত বেশি ক্রিকেটারকের ভিসা না দেওয়ায় বিপাকে পড়েছে আইসিসি।

ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ, আমেরিকার আলি খান, শায়ন জাহাঙ্গির, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিব, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা পাক-বংশোদ্ভূত।

এই দেশগুলি ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতেও পাক-বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। সব মিলিয়ে মোট ৪২ জন পাক-বংশোদ্ভূত ক্রিকেটার খেলবেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ক্রিকেটারদের ভিসা দেওয়ার প্রক্রিয়ায় যাতে কোনও সমস্যা না হয়, তা খতিয়ে দেখছে আইসিসি। জানা গেছে, ইতোমধ্যে আদিল, রেহান ও সাকিব ভিসা পেয়ে গেছেন।

ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। এসব ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। সেখানেই সমস্যা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বিশ্বকাপ খেলায় ৪২ ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত

আপডেট সময় ০৬:৩২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬