ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজ; খেলতে পারেন মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা অস্ট্রেলিয়া দলের সবাই করোনা নেগেটিভ প্রমাণিত হয়েছেন। ফলে অজিদের বাংলাদেশ সফর ঘিরে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তা কেটে গেছে।

তবে উইন্ডিজ-অস্ট্রেলিয়া সিরিজ দুই দিন পিছিয়ে গেছে। একই কারণে পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আগমন।
জৈব সুরক্ষা বলয়ে করোনা ঢুকে পড়ায় গতকাল শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি টসের পর বাতিল করা হয়। পরে জানা যায়, ক্যারিবীয় দলের একজন সাপোর্ট স্টাফের রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর দুই দলকে সঙ্গে সঙ্গে টিম হোটেলে পাঠিয়ে দেওয়া হয়।

নতুন করে করোনা পরীক্ষায় অবশ্য ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া দলের সবার নেগেটিভ ফল এসেছে। এরপর সিরিজ দুই দিন পিছিয়ে দেওয়া হয়। কিন্তু এর প্রভাব অজিদের বাংলাদেশ সফরের ওপর পড়েছে। ২৯ জুলাই ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। তিন দিনের কোয়ারন্টিন শেষে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এখন এই সূচি বদলে যেতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘যদি এমন (অস্ট্রেলিয়ার আগমন পিছিয়ে যাওয়া) কিছু হয়, তাহলে সমস্যা হবে না। অস্ট্রেলিয়া সিরিজের ব্যাপারে আমরা আশাবাদী, কারণ আমাদের খেলার পর অস্ট্রেলিয়ার কোনো সিরিজ নেই। আমাদেরও খেলা নেই। যদি দুই, তিন, চার দিন পিছিয়েও যায়, তাহলে আমাদের সিরিজে কোনো সমস্যা হবে না। ‘

এদিকে মা-বাবা করোনায় আক্রান্ত হওয়ায় জিম্বাবুয়ে সফরের মাঝপথে জৈব সুরক্ষাবলয় ভেঙে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। নিয়মানুযায়ী অস্ট্রেলিয়া সিরিজের আগে তাকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হতো। এমতাবস্থায় কোয়ারেন্টিন শিথিল করার ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে প্রস্তাব দিয়েছিল বিসিবি। তারা না করে দিয়েছে। তবে সিরিজটা তিন-চারদিন পিছিয়ে গেলে মুশফিককে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে।

২১ জুলাই থেকে মুশফিকের কোয়ারেন্টিন শুরুর কথা ছিল। কিন্তু মুশফিকের পক্ষে সেটা সম্ভব হয়নি। টাইগারদের ‘মি. ডিপেন্ডেবল’-কে পাওয়া নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী আর বলেন, ‘মুশফিকের মতো একজন ক্রিকেটারকে না পাওয়া তো চিন্তার বিষয়। সেদিক থেকে আমাদের একটা চেষ্টা তো থাকবেই। আমরা এর মধ্যেই যোগাযোগ করছি। দেখি কী প্রতিক্রিয়া আসে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

পিছিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া সিরিজ; খেলতে পারেন মুশফিক

আপডেট সময় ১০:০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১