ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বোবা মানুষের মনের কথা বলবে কম্পিউটার

আকাশ নিউজ ডেস্ক:

মানুষের মনের কথা পড়তে পারার কঠিন কাজটাও পানির মতো সহজ করে ফেলেছেন বিজ্ঞানীরা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী গবেষণা করে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যার সামনে পক্ষাঘাতগ্রস্ত বা বোবা মানুষকে বসিয়ে পর্যবেক্ষণ করলে তার মনের কথা ভেসে উঠবে কম্পিউটারের পর্দায়। বুধবার এমন দাবিই করেছেন তারা। গার্ডিয়ান।

গবেষকরা বলছেন, মানুষের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণ করতে এই যন্ত্র ব্যবহার করে তাদের ভাবনা জানা সম্ভব। তাদের মতে, গাণিতিক সূত্র ও কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপকে শব্দে রূপান্তর করা সম্ভব।

মনের ভাষা বুঝতে সক্ষম একটি যন্ত্রের নকশাও তৈরি করেছেন ওই গবেষকরা। ওই যন্ত্র এবং সহায়ক কম্পিউটার প্রোগ্রাম একসঙ্গে মস্তিষ্কের চিন্তাভাবনাকে রূপান্তর করে কিছু ধ্বনি ও শব্দে প্রকাশ করবে। তবে পুরো বিষয়টি এখনো পরীক্ষা ও পর্যবেক্ষণের পর্যায়ে রয়েছে। গবেষক দলের প্রধান ডাক্তার এডওয়ার্ড চ্যাঙ জানিয়েছেন, তাদের আবিষ্কৃত ডিভাইসটির নাম ‘স্পিচ নিউরোপ্রস্থেটিক’।

এই ডিভাইসটি মানুষের মস্তিষ্কের ডিকোডগুলোকে নিয়ন্ত্রণ করে ভোকাল ট্র্যাক্ট, ঠোঁট, চোয়াল, জিহ্বা এবং উপজিহ্বার ক্ষুদ্র পেশিগুলোর নড়াচড়া পর্যবেক্ষণের মাধ্যমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোকে চিহ্নিত করবে।

আবিষ্কৃত ডিভাইসটি পরীক্ষার জন্য ৩০ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী যুবকের মাথায় স্থাপন করেছিলেন। ১৫ বছর আগে পক্ষাঘাতগ্রস্ত হওয়া এই যুবকটি কী বলছে বা বলতে চায় এমন প্রায় ৫০টি শব্দ কম্পিউটারে ভেসে উঠল, যেগুলো দিয়ে অন্তত এক হাজার বাক্য তৈরি সম্ভব।

‘পানি’, ‘ভালো’, ‘বিদায়’, ‘গরম’, ‘ঠাণ্ডা’ প্রভৃতি শব্দ ছিল ওই তালিকায়। লোকটিকে প্রশ্ন করা হয়েছিল, আজ তুমি কেমন আছ? কম্পিউটার উত্তরে লিখে দিল, আমি ভালো আছি। তিন থেকে চার সেকেন্ডের মধ্যে কম্পিউটারে তার উত্তরগুলো ভেসে আসছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বোবা মানুষের মনের কথা বলবে কম্পিউটার

আপডেট সময় ১০:১০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১