ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক বার্গারের দাম ৫ লাখ টাকা!

আকাশ নিউজ ডেস্ক:

বার্গার আমরা সবাই চিনি। বনরুটির মধ্যে মাছ, মাংস কিংবা সবজির প্যাটি, পনির, সস আর লেটুস দিয়ে তৈরি বার্গার চটজলদি ঝামেলাবিহীন খাবার হিসেবে বেশ জনপ্রিয়।জনপ্রিয় ফাস্টফুড বার্গারের দামটাও কিন্তু সাধারণের নাগালের মধ্যেই। কিন্তু বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বার্গার ‘দ্য গোল্ডেন বয়’ এর কথা, যার একটা কিনতেই গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় পাঁচ লাখ টাকারও বেশি!

নেদারল্যান্ডসের ভার্থুইজেনে অবস্থিত ডি ডাল্টন রেস্টুরেন্টের শেফ রবার্ট জ্যান ডি ভিন এই বার্গার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ক্রেতাদের। নিজের ইনস্টাগ্রাম পেজেও বার্গারের ছবি শেয়ার করেছেন তিনি।

এই বার্গারের প্যাটি তৈরিতে রবার্ট ব্যবহার করেছেন বেলুগা ক্যাভিয়ার, কিং ক্র্যাব, জাফরান, ওয়াগিয়ু গরুর মাংস, স্প্যানিশ পালেটা আইবেরিকো, সাদা ট্রাফল, ইংলিশ চেডার পনির আর বিশ্বের সবচেয়ে দামি কফি বিন কপি লুওয়াক দিয়ে তৈরি বারবিকিউ সসের মতো বিশ্বের অন্যতম দামি খাবার।

এই বার্গারের বান তৈরিতে ব্যবহার করেছেন বিশ্বের অন্যতম দামি ডোম পেরিগন শ্যাম্পেন। এছাড়া বার্গারের উপরে দেওয়া হয় খাবার উপযোগী সোনার পাত।

এতো দামি বার্গার তৈরি প্রসঙ্গে রবার্ট জানান, ছোটবেলা থেকেই বিশ্ব রেকর্ড ভাঙার স্বপ্ন ছিল আমার। সেই স্বপ্নেরই প্রতিফলন এই বার্গার।

এর আগে বিশ্বের সবচেয়ে দামি বার্গার বানানোর কৃতিত্ব ছিল যুক্তরাষ্ট্রের ওরিগনের একটি রেস্টুরেন্টের। ওই বার্গারের দাম ছিল বাংলাদেশি মুদ্রায় চার লাখ বিশ হাজার টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এক বার্গারের দাম ৫ লাখ টাকা!

আপডেট সময় ১০:১১:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১