ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতা থেকে বাস যেত লন্ডনে!

আকাশ নিউজ ডেস্ক:

কতো কী অজানা! কলকাতাকে লন্ডন বানানো নিয়ে অনেকেই রসিকতা করে থাকেন। আসলে কলকাতা ও লন্ডনের যোগ অত্যন্ত নিবিড়।

ব্রিটিশ আমলে এই দুই শহরকেই সমীহ করতো বিশ্ববাসী।

পশ্চিমি অত্যাধুনিক সভ্যতার ধারা লন্ডন থেকে সোজা ‘ভারতের রাজধানী’ কলকাতায় এসে পৌঁছাত। ঠিক সেই কারণেই একসময় লন্ডন টু কলকাতা বাস পরিষেবাও ছিল। শুনতে বেজায় খটকা লাগল তো? একদমই ঠিক। সুদূর লন্ডন থেকে বাস আসত কলকাতায়। এলাহি সেই বাসে কলকাতায় আসতেন লন্ডনের অভিজাত ধনীরা।

সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশনে একটি বাসে যাত্রী উঠছেন। বাসের উপরে লেখা লন্ডন থেকে কলকাতা। প্রথমে অনেকেই ভেবেছিলেন ছবিটি হয়তো ভুয়া। কিন্তু না ১৯৫০-এর দশকে লন্ডন থেকে কলকাতা বাস পরিষেবা ছিল।

কী রকম ছিল সেই বাস পরিষেবা? তত্কালীন সময়ের অত্যন্ত ধনী ব্যক্তিরাই ওই বাসে উঠতে পারতেন। টিকিটের দাম ছিল ৮৫ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৮ হাজার টাকা)। তখনকার দিনে ৮ হাজার টাকা খুবই দামি। সোশ্যাল মিডিয়ায় ওই বাসের টিকিটের একটি ছবিও ভাইরাল হয়েছে। তাতে লেখা রয়েছে বাসের রুট।

লন্ডন থেকে বাসটি ছেড়ে যাবে বেলজিয়াম। সেখান থেকে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লোভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পশ্চিম পাকিস্তান হয়ে ভারতে ঢুকবে। ভারতে ঢুকে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, বারাণসী হয়ে কলকাতা পৌঁছাবে। ৫ দিন সময় লাগতো কলকাতা পৌঁছাতে।

ওয়ান সাইড ট্র্যাভেলে ফুডিং, লজিংসহ সব লাক্সারি সুবিধা নিয়ে মোট টিকিটের দাম ১৪৫ পাউন্ড (বর্তমানে ১৩ হাজার ৬৪৪ টাকা)৷ লাক্সারি বাসটির ট্যাগ লাইন ছিল, ‘Your complete home while you travel৷’

শাটারস্টক-এর আর্কাইভের একটি ছবিতে দেখা যাচ্ছে, ১৯৫৭ সালে লন্ডন থেকে কলকাতা যাত্রার সময়ে যুগোস্লোভিয়ায় একটি নদীর ধারে পিকনিক সেরে ফের বাসে উঠছেন কয়েকজন ব্রিটিশ নাগরিক৷

অ্যালবার্ট জানাচ্ছে, লন্ডন-কলকাতা এই বাস পরিষেবা ১৫টি লাক্সারি ট্রিপ করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলকাতা থেকে বাস যেত লন্ডনে!

আপডেট সময় ১০:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১