ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুরআনের অবমাননা: নারীকে সাড়ে তিন বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পবিত্র কুরআনের অবমাননা করায় মরক্কোয় এক নারীকে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার, বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই নারী মরক্কো ও ইতালির দ্বৈত নাগরিক। খবর গালফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, ওই নারী পবিত্র কুরআনের সুরা আল-কাওসারের ব্যঙ্গ করে তার ব্যক্তিগত ফেসবুকে হ্যান্ডলে একটি পোস্ট দিয়েছিলেন। আর ওই খবর মরক্কোর মিডিয়ায় প্রচার হয়।

এরপরই মরক্কোর পেনাল কোডের ২৬৭ ধারায় ২৩ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে সাড়ে তিন বছরের জেল ও ৬ হাজার ডলার জরিমানাও করা হয়। যদিও ঘটনাটি ঘটে ২০১৯ সালের এপ্রিল মাসে। আর তখন থেকেই তিনি ফ্রান্সে বসবাস শুরু করেন। তবে চলতি মাসের শুরুর দিকে ফ্রান্স থেকে ফেরার পর রাবাত এয়ারপোর্টে নামার পর ওই নারীকে গ্রেফতার করা হয়।

ওই নারীর বাবা বলেন, তার মেয়ে ভাবতেও পারেনি যে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, তার মেয়ে অর্থ না বুঝেই কুরআনের আয়াত পোস্ট করেছেন। কারণ তার মেয়ে ‘আরবি ভাষা খুব একটা ভালো জানে না’। এখন কারাগারে গিয়ে দেখেছি আমার মেয়ে ‘পুরোপুরি ভেঙে পড়েছে’। আমরা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কুরআনের অবমাননা: নারীকে সাড়ে তিন বছরের জেল, ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৬:৩৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১