ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চতুর্থ দিনে গ্রেপ্তার ৪২৯, জরিমানা সাড়ে আট লাখ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের চতুর্থ দিনেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি চলছে। গত তিন দিনের মতো গ্রেপ্তার, জরিমানা ও মুচলেকা গ্রহণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৪২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আর জরিমানা আদায় করা হয়েছে প্রায় সাড়ে আট লাখ টাকা।

রবিবার বিকাল তিনটার দিকে এসব তথ্য জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

এডিসি ইফতেখায়রুল ইসলাম জানান, সরকারঘোষিত বিধিনিষেধের মধ্যেও নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে গাড়ি নিয়ে বের হওয়া ট্রাফিক পুলিশের চেকপোস্টে ৩০৯টি গাড়িকে মামলা দেয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৪২৯ জনকে।

ডিএমপি ট্রাফিক বিভাগের আট বিভাগ মিলে দুপুর ১২টা পর্যন্ত জরিমানা আদায়ের পরিমাণ ছিল আট লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। এর মধ্যে রমনা বিভাগ ৩৭টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে এক লাখ ১৫ হাজার ৫০০ টাকা, লালবাগ বিভাগ ৪৯টি মামলা দিয়েছে, পাশাপাশি জরিমানা আদায় করেছে এক লাখ ১৪ হাজার ৫০০ টাকা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ ২১টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে ৫৩ হাজার টাকা, ওয়ারী বিভাগ ২১টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে ৪৪ হাজার টাকা, তেজগাঁও বিভাগ ২৯টি মামলা দিয়েছে, জরিমানা আদায় করেছে ৭৪ হাজার ৫০০ টাকা।

মিরপুর বিভাগের ট্রাফিক পুলিশ চতুর্থ দিনের সর্বোচ্চ ৯১টি মামলা দিয়েছে, জরিমান আদায় করেছে তিন লাখ পাঁচ হাজার ৫০০ টাকা, গুলশান বিভাগ ২৫টি মামলা দিয়েছে, আদায় করেছে ৬৫ হাজার ৫০০ টাকা। উত্তরা বিভাগের ট্রাফিক পুলিশ ৩৭টি মামলা দিয়েছে, আদায় করেছে ৯৭ হাজার টাকা জরিমানা।

দেশে করোনা মহামারির সংক্রমণ মারাত্মক আকার ধারণ করায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর লকডাউন। গত তিন দিনের মতো রবিবারও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। তবে পাশাপাশি রাস্তায় মানুষের আনাগোনাও বেড়েছে আগের কয়েক দিনের তুলনায় বেশি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চতুর্থ দিনে গ্রেপ্তার ৪২৯, জরিমানা সাড়ে আট লাখ

আপডেট সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১