ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ আইজিপির

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারঘোষিত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৩০ জুন) বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে ভার্চ্যুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন।

আইজিপি সরকারি বিধি-নিষেধ চলাকালে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধানসহ ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি।

করোনা সংক্রমণ রোধে সরকারঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তার জন্য সবার সহযোগিতা কামনা করেন আইজিপি।

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে জারি হওয়া এই কঠোর বিধিনিষেধ জারি থাকবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞা চলাকালীন অকারণে বাইরে বের হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ আইজিপির

আপডেট সময় ০৮:৫৮:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১