ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ জুলাই থেকে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ০১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য কঠোর বিধি-নিষেধ জারি করেছে সরকার।

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী ও জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

কঠোর বিধি-নিষেধ নিশ্চিতে মাঠে করবে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং সেনাবাহিনী।

সরকারের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আগামী ০১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ বা লকডাউন পালন নিয়ে এর আগে সন্ধ্যায় সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠক করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস উপস্থিত ছিলেন। ভার্চ্যুয়াল এ সভায় আরও সংযুক্ত ছিলেন পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ০১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাত দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে।

‘এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতগণ ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

বৈঠকে মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। বিধি-নিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্বলিত প্রজ্ঞাপন বুধবার (৩০ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

করোনার সংক্রমণ রোধে গত ২৮ জুন থেকে গণপরিবহন চলাচলে বিধি-নিষেধ দিয়ে ০১ জুলাই থেকে তা আরও কঠোর করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১ জুলাই থেকে ঘরের বাইরে বের হলেই কঠোর শাস্তি

আপডেট সময় ১১:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১