ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল

তাপসের প্ররোচনায় দুদক আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব জব্দ করেছে: সাঈদ খোকন

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের প্ররোচনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে। তাকে কোনো প্রকার নোটিশ না দিয়েই আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আদালত তার ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তাপসের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে তাপস আমাকে টার্গেট করেছে। শুরু থেকেই একের পর এক হয়রানি করছে। আমার দৃঢ়বিশ্বাস, এই হয়রানির অংশ হিসেবেই তাপস প্রভাব খাটিয়ে আমার এবং আমার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করেছে। এতে আমার সাংবিধানিক ও মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। তবে তদন্তে আমার কিংবা আমার পরিবারের কোনো সদস্যের আপত্তি নেই।

সাঈদ খোকন জানান, আমার ও আমার পরিবার সদস্যদের ৮টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। সেখানে ৭ কোটি ৬২ লাখ ৭২ হাজার ৬০৩ টাকা ছিল।

প্রসঙ্গত, দুর্নীতির অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহমেদ রবিবার ব্যাংক অ্যাকাউন্টগুলো অবরুদ্ধ করার আবেদন করেন। দুদকের আবেদনে বলা হয়, ওই ব্যাংক হিসাবগুলোতে ‘অস্বাভাবিক ও বিপুল অংকের অর্থ লেনদেন করা হয়েছে, যা ‘সন্দেহজনক’। তাই সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন, স্থানান্তর বা হস্তান্তর বন্ধ রাখতে জরুরি ভিত্তিতে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

তাপসের প্ররোচনায় দুদক আদালতের মাধ্যমে ব্যাংক হিসাব জব্দ করেছে: সাঈদ খোকন

আপডেট সময় ০৩:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১